ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

আইসিসির সভায় শুধুমাত্র পাকিস্তানের ভোট পেল বাংলাদেশ

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৯:৪২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৯:৪২:৪৬ অপরাহ্ন
আইসিসির সভায় শুধুমাত্র পাকিস্তানের ভোট পেল বাংলাদেশ ছবি: সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার ইস্যুতে ভোটাভুটি হয়েছে আইসিসির ভার্চুয়াল বোর্ডসভায়। চাঞ্চল্যকর এ ক্রিকেট কূটনীতিতে জেতার জন্য অনেক চেষ্টাই করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গত কয়েক দিন তিনি নিয়মিত যোগাযোগ করেছেন বিভিন্ন ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে। 

কিন্তু, ব্যর্থ হয়ে গেল তার সব চেষ্টা। ভোটের লড়াইয়েই শুধুমাত্র পাকিস্তানেরই সমর্থন পেল বাংলাদেশ। বাকি সবার ভোট গেছে বাংলাদেশের বিপক্ষে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় আইসিসির যে বোর্ড সভা হয়েছে, সেখানে বাংলাদেশ-ইস্যুর সমাধানে হয়েছে ভোটের আয়োজন। সেই ভোটে বাংলাদেশ করুণভাবে হেরে গেছে ১২-২ ব্যবধানে। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র এমনটাই জানিয়েছে। 

ভোট হয়েছে বাংলাদেশসহ আইসিসির ১২ পূর্ণ সদস্য ও ২ সহযোগী দেশের মধ্যে। বাংলাদেশ পেয়েছে শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভোট।

এই ভোটাভুটির পর একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আইসিসি। সেখানে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই হবে। বিসিবি তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানোর পর ভবিষ্যতের পথ নিয়ে আলোচনা করতে আইসিসি বোর্ডের (ভিডিও-কনফারেন্সের মাধ্যমে) একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি বোর্ড এটাও উল্লেখ করেছে যে টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এজন্য এক দিন সময় দেওয়া হয়েছে বিসিবিকে। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না যায়, তবে বিশ্বকাপে ‘সি’ গ্রুপে তাদের জায়গায় স্কটল্যান্ডকে দেখা যেতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিসিবি কী সিদ্ধান্ত জানায়, এখন সেটিই জানার অপেক্ষা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর