ঢাকা , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজান মাসের ৩০ আমল নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির নাটোরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত জাকাতের হিসাব করবেন যেভাবে লাগেজে মদের বোতলের খবর অস্বীকার করে যা বললেন মেহজাবীন চৌধুরী নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ কিশোরীর প্রেমকাণ্ড: নির্দোষ বন্ধু হাজতে, আরেক বন্ধু বাবাসহ গ্রেপ্তার বিস্ফোরণে দগ্ধ সেই পরিবারে একে একে প্রাণ গেলো ৩জনের চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ শিশু গ্রেপ্তার আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ৮টি ঘোড়া জবাইয়ের অভিযোগে চারজন আটক ৩০ পেরোতেই জয়েন্টে ব্যথা? অবহেলা করলে কিন্তু বড় বিপদ ইটবাহী ট্রাকের চাপায় স্কুল ছাত্র নিহত খুশি ও জাহ্নবী ছাড়াও আর এক কন্যা রয়েছে শ্রীদেবীর! তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকার বিস্তীর্ণ অংশ! মুন্সিগঞ্জে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত বগুড়ায় কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করল ছেলে ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করল ছেলে

রাণীশংকৈলে বালু মহাল না থাকায় বিপাকে ভাটা মালিক ও ঠিাকাদার- আইনভঙ্গ করলেই জেল জরিমানা

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৯:১৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৯:১৪:৪৫ অপরাহ্ন
রাণীশংকৈলে বালু মহাল না থাকায় বিপাকে ভাটা মালিক ও ঠিাকাদার- আইনভঙ্গ করলেই জেল জরিমানা রাণীশংকৈলে বালু মহাল না থাকায় বিপাকে ভাটা মালিক ও ঠিাকাদার- আইনভঙ্গ করলেই জেল জরিমানা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরকারি ভাবে কোনো বালু মহাল না থাকায় বিপাকে পড়েছেন এলডিইডির উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা, সেতু ও কালভার্ট, শিক্ষা প্রকৌশলীর অধিনে ভবন নির্মাণের নিয়োগপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ইটভাটা মালিকরা। এছাড়া ব্যক্তি মালিকানায় পাকা বসতবাড়ি নির্মাণে বালু ব্যবহার নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

অন্যদিকে নির্মাণ কাজে পঞ্চগড় জেলা থেকে উচ্চমূল্যে বালু কিনে এনে কাজ করতে বাধ্য ঠিকাদাররা। সরকার ঘোষিত বালু মহাল না থাকায় প্রতি বছর এ খাত থেকে সরকার কোটি কোটি টাকার রাজস্বও হারাচ্ছে। দূর থেকে বালু কিনে এনে এ উপজেলায় বালু বিক্রি করায় বালুর খরচও পড়ে অনেক বেশি। তাই স্থানীয় কুলিক নদী কিংবা জলাশয়ে বালু উত্তোলন করলেই গুনতে হচ্ছে জরিমানা অথবা জেল।

এক পরিসংখ্যানে দেখাযায়,রাণীশংকৈল মোট ২৬টি ইটভাটা রয়েছে প্রতিভাটার জন্য প্রয়োজন ৪০হাজার সেপ্টি বালু। এলজিইডিতে ১৪কিঃমিঃ রাস্তা নির্মাণ চলমান। প্রতি কিলোমিটার রাস্তায় ২৭হাজার সেপ্টির বালুর প্রয়োজন। স্থানীয় ভাবে বালুমহাল না থাকার কারণে চোরাই পথে বালু উত্তোলন করে বালু ব্যবহার করছে। প্রশাসনের বাধার কারণে চড়া মুল্যে বালু ক্রয় করতে হয়। এখান থেকে ১শকিলোমিটার দূরে তথা পঞ্চগড়ে বালু মহাল থাকায় সেখান থেকে বালু সংগ্রহ করতে অনেক টাকা বেশি গুনতে হয় তাদের।

স্থানীয় বাসিন্দা, ইটভাটা মালিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের দাবি, দ্রুত যাতে সরকারি ভাবে প্রয়োজন অনুযায়ী বালু মহাল অনুমোদন দেওয়া হয়।

ইটভাটা মালিক সমিতির সভাপতি আহাম্মেদ হোসেন বিপ্লব বলেন,এ উপজেলায় বৈধ বালুমহাল না থাকায় দূরের বিভিন্ন জায়গা থেকে উচ্চমূল্যে বালু কিনে ইটভাটা ও নির্মাণ কাজে ব্যবহার করতে হচ্ছে। এতে অর্থ ও সময় অপচয় হচ্ছে। তাই সরকার ঘোষিত বালুমহাল জরুরি হয়ে পড়েছে।

ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের বলেন, স্থানীয়ভাবে বালু মহাল না থাকায় ঠিকাদাররা আমরা বে-কায়দায় রয়েছি। দূর থেকে বালু নিয়ে এসে রাস্তা নির্মান কিংবা বিল্ডিং নির্মানে লোকশানে পড়তে হচ্ছে আমাদের।

এব্যাপারে উপজেলা নির্বহি কর্মকর্তা খাজিদা বেগমের মুঠোফোনে একাধিকবার চেষ্ঠা করেও তিনি ফোন রিসিভ করেনি। সহকারি কমিশনার ভূমি এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন,বালু মহালের জন্য নিদিষ্ঠ এলাকা লাগে তাই এ উপজেলায় কোন পয়েন্ট নেই। উদ্ধর্তন কতৃপক্ষের সাথে কথা বলে বালু মহাল করার ব্যবস্থা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পদ্মার গভীর চরে প্রথম বাণিজ্যিক পেঁয়াজ চাষ, বাম্পার ফলনের আশা

পদ্মার গভীর চরে প্রথম বাণিজ্যিক পেঁয়াজ চাষ, বাম্পার ফলনের আশা