ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৮:৫৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৮:৫৪:৪৫ অপরাহ্ন
রাজশাহীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর রাজশাহীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
রাজশাহীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় ৫০ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে রয়েছে, ভিভো ১৩টি, শাওমি ১০টি, স্যামসাং ৫টি, রিয়েলমি ৫টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ৩টি, ওপ্পো ৩টি, সিম্ফনি ৩টি, টেকনো ১টি, পোকো ১টি, সনি ১টি, হুয়াওয়ে ১টি ও অনার ১টি।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, প্রকৃত মালিকদের কাছে উদ্ধারকৃত মোবাইল ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা অত্যান্ত আনন্দিত। এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।

হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন। 

তারা জানান, রাজশাহী জেলা পুলিশ আগামীতেও জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে, এমন বিশ্বাস তাদের রয়েছে। এ সময় তারা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি