ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

তিন ধরনের ক্যানসার প্রতিরোধের ক্ষমতা আছে ব্রোকোলির!

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০২:০৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০২:০৬:৫১ অপরাহ্ন
তিন ধরনের ক্যানসার প্রতিরোধের ক্ষমতা আছে ব্রোকোলির! ফাইল ফটো
ক্যানসারের প্রকোপ ক্রমশ বাড়ছে। সমীক্ষা বলছে, এই মুহূর্তে গোটা বিশ্বে যত মৃত্যু হচ্ছে আর তার জন্য যে যে রোগ দায়ী, তার মধ্যে ক্যানসার রয়েছে দ্বিতীয় শীর্ষ স্থানে। অবশ্য এর জন্য কোনও গবেষণা বা সমীক্ষালব্ধ তথ্যের প্রয়োজন নেই। চোখ-কান খোলা রাখলেই খেয়াল করবেন আপনার চেনাশোনার গণ্ডির মধ্যে ঘুরেফিরে এ রোগের নাম শোনা যাচ্ছে প্রায়ই। বছর দশেক আগেও যে ‘ক্যানসার’ শব্দটি কালে-দিনে শোনা যেত এবং শুনলে আতঙ্ক হত, এখন আর বিষয়টা তেমন নেই। তার কারণ ক্যানসারের আধুনিক চিকিৎসা নয়। আসলে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর এত ঘন ঘন শোনা যাচ্ছে যে, ভয় পেতেও ভুলে যাচ্ছে মানুষ। বা হয়তো ভাবছেন ভয় পেয়েই বা হবে কী!

ক্যানসার হলে চিকিৎসা করানো ছাড়া গতি নেই— ঠিকই। কিন্তু ক্যানসার হওয়াটা যদি কোনও ভাবে রুখে দেওয়া যায়, যদি একটু সাবধান হয়ে, একটু বাড়তি চেষ্টা করে, খাওয়াদাওয়ায় কিছু বদল এনে দূরে রাখা যায় মারণরোগটিকে, তবে করবেন না কেন! ব্রোকোলি এমন এক খাবার, যা ওই কাজে সাহায্য করতে পারে। অন্তত বিভিন্ন গবেষণালব্ধ ফল তেমনই ইঙ্গিত দিচ্ছে।

ব্রোকোলিকে কেন ক্যানসার প্রতিরোধক বলা হচ্ছে?
ব্রোকোলি হল ক্রুসিফেরাস গোত্রের সব্জি। ওই গোত্রের সব্জির বিশেষত্ব তাদের ক্যানসার প্রতিরোধের ক্ষমতায়। ব্রোকোলিতে রয়েছে সালফোরেফেন এবং ইনডোল থ্রি কার্বিনোল। যা ক্যানসার ঘটানো কার্সিনোজেনকে নিষ্ক্রিয় করতে সাহায্য করতে পারে। এ ছাড়া ক্যানসার কোষে কোষে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে যে অক্সিডেটিভ স্ট্রেস প্রভাব ফেলে এবং ক্যানসারকে বাড়িয়ে দেয়, ব্রোকোলিতে থাকা উপাদান সেই অক্সিডেটিভ স্ট্রেসও কমাতে পারে। তবে সব ক্যানসারের ক্ষেত্রে এই উপাদান কার্যকরী নয়। তিন ধরনের ক্যানসার প্রতিরোধে ব্রোকোলি উপযোগী হতে পারে।

কোন কোন ক্যানসার প্রতিরোধে ব্রোকোলি সাহায্য করতে পারে?
নিউট্রিয়েন্টস জার্নালে প্রকাশিত ২০২৪ সালের একটি সমীক্ষায় দেখা গিয়েছে তিন ধরনের ক্যানসারের ক্ষেত্রে যে সমস্ত অংশগ্রহণকারীরা কম ব্রোকোলি খেয়েছিলেন, তাঁদের শরীরে ক্যানসারের ঝুঁকি বেড়েছে। ৭ লক্ষ ৩০ হাজার অংশগ্রহণকারীর উপর চালানো হয়েছিল ওই সমীক্ষা। সেই সমীক্ষা এবং পরবর্তী কালে আরও বেশ কিছু সমীক্ষা যাচাই করে স্প্যানিশ অ্যাকাডেমি অফ নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স এবং স্প্যানিশ বায়ো মেডিক্যাল রিসার্চ সেন্টার জানিয়েছে, ব্রোকোলি খেয়ে ক্যানসারের ব্যাপারে উপকার মিলেছে। বিশেষ করে স্তন ক্যানসার, প্রস্টেট ক্যানসার এবং কোলন বা মলাশয়ের ক্যানসারের ক্ষেত্রে তা বেশি কার্যকরী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩