ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের সাফল্য

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৮:২২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৮:২২:০০ অপরাহ্ন
হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের সাফল্য হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের সাফল্য
রাজশাহীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন রাজশাহী জেলা পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন হস্তান্তর করেন রাজশাহী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

রাজশাহী জেলার ৮টি থানায় বিভিন্ন সময়ে ফোন হারানো সংক্রান্ত ৫০ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা আধুনিক প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোনের মধ্যে রয়েছে-ভিভো ১৩টি, স্যামস্যাং ৫টি, শাওমি ১০টি, রিয়েলমি ৫টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ৩টি, টেকনো ১টি, ওপ্পো ৩টি, পোকো ১টি, সিম্ফনি ৩টি, সনি ১টি, হুয়াওয়ে ১টি এবং হোনর ১টি।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন,প্রকৃত মালিকদের হাতে উদ্ধারকৃত ফোন তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি, এই ধরনের সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

এদিকে হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা অত্যন্ত আনন্দিত হন এবং রাজশাহী জেলা পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, রাজশাহী জেলা পুলিশ আগামীতেও জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে বলে তারা আশাবাদী। এ সময় তারা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর