ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ​বহরমপুর বায়তুল মামুর মসজিদের অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন রাসিক প্রশাসক মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে, ফেরার পথে ধর্ষণ-খুন তাজমিন অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করা ইরুহুল আমিন রুবেলের শখ সাতক্ষীরাতে এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪ নিয়ামতপুরে এসআরবি'র অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিংড়ায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত সিংড়ায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত রাণীশংকৈলে ৫৫ ম-পে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি- চলছে প্রতিমা তৈরির কাজ ‘বেকম্যান’স বিস্কুট ৪র্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

নগরীর নিরাপত্তা তদারকিতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আরএমপি কমিশনার

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৮:১৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৮:১৬:০২ অপরাহ্ন
নগরীর নিরাপত্তা তদারকিতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আরএমপি কমিশনার নগরীর নিরাপত্তা তদারকিতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আরএমপি কমিশনার
রাজশাহী নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মািঃ জিল্লুর রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে তিনি নগরীর একাধিক থানা এলাকা, গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থল ঘুরে দেখেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে পুলিশ কমিশনার আকস্মিকভাবে বিভিন্ন চেকপোস্ট ও টহল পুলিশের কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের ডিউটির মান, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি জনগণের সঙ্গে মানবিক আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনের এক পর্যায়ে পুলিশ কমিশনার সাধারণ পথচারী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। নগরীর বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের মতামত শোনেন এবং কোনো ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে কি না—সে বিষয়ে খোঁজখবর নেন।

মতবিনিময়কালে পুলিশ কমিশনার বলেন, “রাজশাহী মহানগরীকে নিরাপদ রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।”

তিনি নগরবাসীকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

এদিকে সাধারণ মানুষ পুলিশ কমিশনারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাতে পুলিশের সক্রিয় টহল ও শীর্ষ কর্মকর্তার সরাসরি উপস্থিতিতে তারা স্বস্তি ও নিরাপত্তা বোধ করছেন বলে জানান স্থানীয়রা।

পরিদর্শনকালে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬

নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬