ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাণীনগরে হত্যা না আত্নহত‍্যা নানা গুঞ্জন আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্ন

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৮:১৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৮:১৩:৫৮ অপরাহ্ন
রাণীনগরে হত্যা না আত্নহত‍্যা নানা গুঞ্জন আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্ন রাণীনগরে হত্যা না আত্নহত‍্যা নানা গুঞ্জন আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্ন
নওগাঁর রাণীনগরে আগুনে পোড়া এক সন্তানের জননী বাসন্তী রাণী বর্ষা (২৬) নামের এক গৃহবধূর লাশ ময়না তদন্ত শেষে দাহ সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাসন্তী রাণীর শ্বশুর বাড়ির এলাকায় পৈইদীঘি নামক শ্মাশানে পারিবারিক ভাবে তার দাহ সম্পন্ন করা হয়। গৃহবধূর মৃত্যু নিয়ে এলাকায় তুঙ্গে চলছে নানা জল্পনা-কল্পনা এটা কি হত্যা না আত্নহত‍্যা। বাসন্তী রাণীর পরিবার বলছে তাকে হত্যা করে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। মৃত্যুর সময় বাসন্তী রাণীর প্রায় শত ভাগ শরীর আগুনে পুরে যায়। এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিমের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাও ছায়া তদন্ত হিসেবে কাজ করছে বলে জানা গেছে। তারা বলছে, খুব শিঘ্রই এই লোমহর্ষক ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনসহ দোষীদের আইনের আওতায় আনা হবে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তকারী সদস্যরা ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত সব কিছু তদন্তধীন রাখতে চায়। 

জানা গেছে, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের হরিপুর গ্রামের কৃষ্ণবন্ধু ওরফে মুন্টুর ছেলে উৎপল চন্দ্র গত ১০ বছর আগে আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের সুবর্নকুন্ড গ্রামের রঘুনাথ চন্দ্রের মেয়ে বাসন্তী রাণী বর্ষা (২৬) কে বিয়ে করেন। বিয়ের পর থেকে অভাব অনাটনের সংসারে কোনো রকমে সংসার চললেও অভাব পিছু ছাড়ে না। সংসার চলাকালীন সময়ে তাদের ঘরে এক কন্যা সন্তান জন্ম নেয়। যার বয়স বর্তমান ৩ বছরের মতো। স্ত্রী-কন্যাকে নিয়ে একটু ভালো থাকার আশায় মৃত বাসন্তীর স্বামী উৎপল চন্দ্র মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে যায়। এর পর সে কয়েকবার ছুটিতে বাড়ি আসে। সম্প্রতি প্রায় ২৭ দিন আগে ছুটি কেটে আবার কুয়েতে চলে যায়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উৎপলের বাড়িতে অগ্নিদগ্ধ অবস্থায় বাসন্তী রাণীর মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মৃত বাসন্তী রাণীর মা বিশুকা রাণী বাদী হয়ে সোমবার রাতে রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়ের করলে মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

বাসন্তী রাণীর মামা গোপেস চন্দ্র জানান, আমার ভাগনীকে মেরে ফেলে আগুনে পুরে দেওয়া হয়েছে। আমরা এর সঠিক তদন্ত স্বাপেক্ষে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনার দাবী করছি।

মামলা তদন্তকারি কর্মকর্তা রাণীনগর থানার এসআই মামুন হোসেন জানান, বাসন্তী রাণীর মৃত্যু আমার কাছে রহস্যজনক মনে হয়েছে। তার পোড়া মৃত দেহ যে খানে পাওয়া গেছে তার পাশে রান্নার চুলা এবং রান্নার কাজে ব্যবহৃত খড়গুলো যে ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তাতে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এই মৃত্যুটি রহস্যে ঘেরা। বাসন্তীর শ্বশুর যদিও দাবি করছে আমার ছেলে বউ ভাত গরম করতে আগুন লেগে মারা যেতে পারে। বিষয়টি তদন্তধীন।   

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবলু চন্দ্র পাল জানান, আগুনে দগ্ধ হয়ে পোড়া বাসন্তীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় মেয়ের মা বাদী হয়ে একটি ইউডি মামলা করলে লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে আসলেই পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান