ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩ লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি রাসিক প্রশাসকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের পরিবেশক ব্যবসায়ীর ভল্ট থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে ৩ সিংড়ায় মাছ চাষীদের মাঝে এয়ারেটর মেশিন বিতরণ রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ আরইউজের সভায় বক্তারা: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে পবিত্র আশুরা ২৬ জুন নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড রুয়েটে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, উচ্চশিক্ষা উন্নয়ন নিয়ে আলোচনা সিংড়ায় পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন রাজশাহী সফরে আম শিল্প নিয়ে আগ্রহ মার্কিন রাষ্ট্রদূতের গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ ‘লড়াই শেষ হয়নি’! লেবানন থেকে সেনা না-সরানোর বিষয়ে অনড় নেতানিয়াহু ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে নেই গাজা, হতাশ বাস্তুচ্যুত বাসিন্দারা পুঠিয়া রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

তানোরে কীটনাশক ব্যবসার আড়ালে অবৈধ সার বাণিজ্যে

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৭:২৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৭:২৪:৫৫ অপরাহ্ন
তানোরে কীটনাশক ব্যবসার আড়ালে অবৈধ সার বাণিজ্যে তানোরে কীটনাশক ব্যবসার আড়ালে অবৈধ সার বাণিজ্যে
রাজশাহীর তানোরের কালীগঞ্জ হাটের কীটনাশক ব্যবসায়ী মেসার্স মিজান টেড্রার্স-এর বিরুদ্ধে কীটনাশক ব্যবসার আড়ালে অবৈধ সার বাণিজ্যের অভিযোগ উঠেছে। মিজান টেড্রার্সের স্বত্ত্বাধিকারী মহব্বত আলী নীতিমালা লঙ্ঘন করে  দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে বিভিন্ন প্রকারের সার বিক্রি করে আসছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন,অতিরিক্ত দামে সার কিনলেও সারের সঙ্গে কীটনাশক কিনতে  কৃষককে বাধ্য করা হচ্ছে। কীটনাশক না নিলে সার দেয়া হচ্ছে না। এসব ঘটনায় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, কৃষি বিভাগের একশ্রেণীর  কর্মকর্তাকে ম্যানেজ করে তিনি দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে আসছেন। বিসিআইসি বা অনুমোদিত সার ডিলার ব্যতিত ইউরিয়া সার নিয়ে আনা বা বিক্রির কোনো সুযোগ নাই। কিন্ত্ত তিনি প্রকাশ্যে দিবালোকে প্রতিনিয়ত ইউরিয়াসহ বিভিন্ন প্রকারের সার নিয়ে এসে বেশী দামে খোলাবাজারে বিক্রি করছেন বিষয়টি যেনো দেখার কেউ নাই।মোহনপুর উপজেলার ধুরইল, মৌগাছী ও কেশরহাট থেকে চোরাপথে সার নিয়ে আসছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, সংশ্লিষ্ট বিভাগের অনুমোদিত সার ডিলার (ব্যবসায়ী) ব্যতিত সার মজুদ বা খোলাবাজারে বিক্রির কোনো সুযোগ নাই। কিন্ত্ত এই কীটনাশক ব্যবসায়ী ক্রয় রশিদ ব্যতিত চোরাপথে বিভিন্ন এলাকা থেকে সার এনে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করছে। এতে বিপাকে পড়েছে অনুমোদিত বৈধ সার (ডিলার)  ব্যবসায়ীরা।

তারা বলছে, অনুমোদন ব্যতিত যদি সার মজুদ বা বিক্রি করা যায়, তাহলে ব্যাংক ঋণ নিয়ে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে তাদের অনুমোদন নেয়ার কি প্রয়োজন ছিল।
অন্যদিকে গত ১৬ জানুয়ারী শুক্রবার সরেজমিন দেখা গেছে, ইউরিয়া সার এনে দোকানে নামানো হচ্ছে। মিজান টেড্রার্সের দোকানের সঙ্গেই লাগানো পিছনের গুদাম ঘরে সার মজুদ করা হচ্ছে।

এদিকে ক্রয় রশিদ না থাকায় বোঝার উপায় নাই এসব সার আসল,নকল না নিম্নমানের। আবার এসব সার কিনে কৃষকেরা প্রতারিত হলেও ক্রয় রশিদ না থাকায কোনো প্রতিকার পায় না।তখন তারাও সার বিক্রির কথা অস্বীকার করেন।

এবিষয়ে জানতে চাইলে মেসার্স মিজান টেড্রার্সের স্বত্বাধিকারী মহব্বত আলী বলেন,তার সার বিক্রির লাইসেন্স নাই সত্যি,তবে সার না থাকলে কীটনাশক বিক্রি হয় না।তাই বিভিন্ন এলাকা থেকে সার এনে বিক্রি করা হয় বেশী দাম নেয়ার অভিযোগ সত্যি নয়। তিনি বলেন, যাকে খুশি বলেন তার সার বিক্রি বন্ধ হবে না। তিনি দল করেন এটুকু সুবিধা তো তিনি পাবেন, তাছড়া তিনি ব্যবসা করছেন চুরি তো করছেন না।

জানতে চাইলে উপজেলা  কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ  বলেন, অনুমোদিত ডিলার ব্যতিত সার বিক্রির সুযোগ নাই। তিনি বলেন,এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩

রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩