ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্তদের মিলন মেলা রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের ফটক সভা

রাজশাহীর ছয় আসনে ২৯ প্রার্থী চূড়ান্ত, প্রতীক নিয়ে বৃহস্পতিবার থেকে প্রচারে নামছেন প্রার্থীরা

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৭:১৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৭:১৯:৫০ অপরাহ্ন
রাজশাহীর ছয় আসনে ২৯ প্রার্থী চূড়ান্ত, প্রতীক নিয়ে বৃহস্পতিবার থেকে প্রচারে নামছেন প্রার্থীরা রাজশাহীর ছয় আসনে ২৯ প্রার্থী চূড়ান্ত, প্রতীক নিয়ে বৃহস্পতিবার থেকে প্রচারে নামছেন প্রার্থীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রচারণার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে রাজশাহী জেলার ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচন প্রতীক বরাদ্দ কার্যক্রম আজ সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আগামী (২২ জানুয়ারি) বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা-প্রচারণা শুরু হবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের আয়োজনে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের সভাপতিত্বে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে রাজশাহী জেলায় মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই পর্বে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও আপিল পর্যায়ে ১৩ জন এ প্রার্থিতা ফিরে পান। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩২ জনে। এরপর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে বৈধ প্রার্থী রয়েছেন মোট ২৯ জন।

প্রার্থিতা প্রত্যাহার করেছেন, সুলতানুল ইসলাম তারেক (স্বতন্ত্র, রাজশাহী-১), মোঃ ওয়াহেদুজ্জামান (এলডিপি, রাজশাহী-২), ফজলুল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী-২)।

আসনভিত্তিক প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রয়েছেন যারা, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর), শরীফ উদ্দিন (বিএনপি), অধ্যাপক মজিবুর রহমান (জামায়াত),  মোঃ শাহজাহান (গণঅধিকার পরিষদ), রাজশাহী-২ সদর আসনে, মিজানুর রহমান মিনু (বিএনপি), ডা. মোহাম্মদ জাহাঙ্গীর (জামায়াত), সাঈদ নোমান (আমার বাংলাদেশ পার্টি), সামছুল আলম (নাগরিক ঐক্য), মেজবাউল ইসলাম (বাংলাদেশ লেবার পার্টি), সালেহ আহমেদ (স্বতন্ত্র)।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর), শফিকুল হক মিলন (বিএনপি), আবুল কালাম আজাদ (জামায়াত),  আফজাল হোসেন (জাতীয় পার্টি), ফজলুর রহমান (ইসলামী আন্দোলন), সাইদ পারভেজ (আমজনতার দল), রাজশাহী-৪ (বাগমারা), ডিএমডি জিয়াউর রহমান (বিএনপি), আবদুল বারী সরদার (জামায়াত), ফজলুল হক (জাতীয় পার্টি), তাজুল ইসলাম খান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর), অধ্যাপক নজরুল ইসলাম (বিএনপি), মনজুর রহমান (জামায়াত), রুহুল আমিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আলতাফ হোসেন মোল্লা (বাংলাদেশ সুপ্রিম পার্টি), ইসফা খায়রুল হক (স্বতন্ত্র), রেজাউল করিম (স্বতন্ত্র), রাজশাহী-৬ (চারঘাট-বাঘা), আবু সাইদ চাঁদ (বিএনপি), নাজমুল হক (জামায়াত), ইকবাল হোসেন (জাতীয় পার্টি), আবদুস সালাম সুরুজ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজশাহীর ছয়টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

এতে অংশগ্রহণকারীরা জেলার প্রতিটি ভোটারকে সম্ভাব্য প্রার্থীর পক্ষে জনগণের নিকট ছেঁটে নেওয়া প্রতীক দেখে ব্যালটে ভোট দিতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭