ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে দুই পুলিশকে মারপিট, গ্রেফতার ২

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:৩৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৯:৩৮:৫৭ অপরাহ্ন
বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে দুই পুলিশকে মারপিট, গ্রেফতার ২ বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে দুই পুলিশকে মারপিট, গ্রেফতার ২
বগুড়ার ধুনটে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট চলাকালে মব সৃষ্টি করে ট্রাফিক পুলিশের কাজে বাধা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি চেষ্টায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এক মোটরসাইকেল চালকের কাছে ঘুস নেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা সোমবার সকালে দুই পুলিশ কনস্টেবলকে মারপিট করেছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে ২২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে পুলিশের ঘুস নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার দুজন হলেন-বগুড়ার ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৫) ও একই উপজেলার চরপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে শাহিনুর জামাল গোলাপ (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া ট্রাফিক পুলিশের টিএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে সোমবার সকালে ধুনট উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে তার সঙ্গে ধুনট থানার কনস্টেবল আবদুল খালেক ও আবদুল হামিদ ছিলেন। চেকপোস্ট থেকে ধুনট-শেরপুর সড়কে চলাচলকারী মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করা হচ্ছিল। বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় তার বিরুদ্ধে টিএসআই আবুল কালাম আজাদ মামলা দেন। একই সময় কনস্টেবল আবদুল খালেক একটি মোটরসাইকেলের গতিরোধ করে চালকের কাছ থেকে এক হাজার টাকা ঘুস নিয়ে তাকে ছেড়ে দেন বলে অভিযোগ উঠে। ঘুস নেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা কনস্টেবল আবদুল খালেক ও আবদুল হামিদকে মারধর করতে থাকেন। এ সময় উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের ঘেরাও করে রাখেন।

খবর পেয়ে ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান ঘটনাস্থলে পৌঁছেন। তিনি প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এদিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সকালে বগুড়া শহর থেকে আসা টিএসআই আবদুল কালাম আজাদ ট্রাফিক চেকপোস্ট করার জন্য ধুনটের হুকুম আলী বাসস্ট্যান্ডে দায়িত্ব পালন করছিলেন। বেলা ১১টার দিকে দুটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। একটি মোটরসাইকেলের কাগজপত্র ঠিক না থাকায় টিএসআই আবুল কালাম আজাদ মালিককে মামলা দেন। আরেকটি মোটরসাইকেলের কাগজপত্র ঠিক থাকায় কনস্টেবল আবদুল খালেক টিএসআইকে অবহিত করে তাকে ছেড়ে দেন।

তিনি বলেন, সেখানে উপস্থিত মাসুদ রানা ও মুরগি ব্যবসায়ী গোলাপ অভিযোগ তোলেন- কনস্টেবল আবদুল খালেক ঘুস নিয়ে মোটরসাইকেল ছেড়ে দিয়েছেন। এরপর তারা স্থানীয় জনগণকে জড়ো করে মব সৃষ্টি করেন। তারা পুলিশের কাজে বাধা ও আক্রমণ করেন। এতে কনস্টেবল আবদুল খালেক ও আবদুল হামিদ আহত হন। তাৎক্ষণিকভাবে ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। আহত দুই কনস্টেবল ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় এসআই মোস্তাফিজার রহমান বাদী হয়ে মঙ্গলবার ধুনট থানায় দুজনের নাম উল্লেখ করে ২২ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযুক্ত মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা দাবি করেন, ধুনটের হুকুম আলী বাসস্ট্যান্ডে পুলিশ চেকপোস্ট থেকে অবৈধভাবে অর্থ আদায় ও জনগণ কর্তৃক পুলিশ কনস্টেবলকে মারধর সংক্রান্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে তা সত্য নয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার