ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

বাংলাদেশি টিকটকারদের জন্য দুঃসংবাদ

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:৩১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৯:৩১:২০ অপরাহ্ন
বাংলাদেশি টিকটকারদের জন্য দুঃসংবাদ বাংলাদেশি টিকটকারদের জন্য দুঃসংবাদ
টিকটক ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, এই তিন মাসে বাংলাদেশে নীতিমালা লঙ্ঘনের দায়ে মোট ২ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৫৫১টি ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় টিকটক। প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে সরানো ভিডিওগুলোর মধ্যে ৯৯.৮ শতাংশ কনটেন্ট তাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৭.৩ শতাংশ ভিডিও আপলোডের প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়। ব্যবহারকারীদের জন্য নিরাপদ ও ইতিবাচক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও মানব মডারেটরের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়।

বিশ্বব্যাপী একই সময়ে টিকটক মোট ২০ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৯৩২টি ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৭ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮১টি ভিডিও শনাক্ত করা হয়েছে উন্নত স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে। তবে যাচাই শেষে ৮৯ লাখ ৫০ হাজার ৭৩৫টি ভিডিও পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্ল্যাটফর্মের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বিশ্বজুড়ে ১১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ৩৯৯টি ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী হিসেবে শনাক্ত আরও ২ কোটি ২২ লাখ ২৬ হাজার ৫৪২টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

বিশ্বব্যাপী সরানো ভিডিওগুলোর মধ্যে প্রায় ৩০ শতাংশ ছিল সংবেদনশীল বিষয়বস্তুর। এছাড়া ৩২.৯ শতাংশ ভিডিও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে এবং ৩৪.৪ শতাংশ ভিডিও এআই-জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সম্পাদিত কনটেন্ট হিসেবে শনাক্ত করে ডিলিট করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার