ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

সালমান থেকে হৃতিকের নায়িকা, রেগে গিয়ে সহ অভিনেতার গায়ে হাত তোলেন পূজা?

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:১৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৯:১৩:২২ অপরাহ্ন
সালমান থেকে হৃতিকের নায়িকা, রেগে গিয়ে সহ অভিনেতার গায়ে হাত তোলেন পূজা? সালমান থেকে হৃতিকের নায়িকা, রেগে গিয়ে সহ অভিনেতার গায়ে হাত তোলেন পূজা?
২০১২ সালে তামিল ছবি ‘মুগামুড়ি’র মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের। অবশ্য মডেলিংয়ে তার আগেই পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। দক্ষিণী ছবি থেকে বলিউডে পদার্পণ করেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহেঞ্জোদরো’ ছবিতে হৃতিক রোশনের বিপরীতে দেখা য়ায় তাঁকে। সালমান খানের বিপরীতে ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতেও অভিনয় করেন তিনি। এ হেন পূজা নাকি কেরিয়ারের শুরুর দিকে বড় এক তারকাকে চড় কষান!

বিতর্কের সূত্রপাত এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেই প্রতিবেদনে দাবি করা হয়, কেরিয়ারের শুরুর দিকে এক পুরুষ সহ-অভিনেতার সঙ্গে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা নাকি প্রকাশ্যে এনেছেন তিনি।

ওই প্রতিবেদনে বলা হয়, একটি ‘প্যান-ইন্ডিয়া’ ছবির শুটিং চলছিল। ছবিতে তাঁর সহ-অভিনেতা অনুমতি ছাড়াই পূজার ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন এবং অশোভন আচরণ করেন। আরও দাবি করা হয়, ওই ঘটনায় পূজা তৎক্ষণাৎ প্রতিবাদ জানান এবং পরে ছবির নির্মাতাদের জানিয়ে দেন, ভবিষ্যতে তিনি ওই অভিনেতার সঙ্গে আর কাজ করবেন না। ওই প্রতিবেদনে দাবি করা হয় অভিনেত্রী নাকি সহ অভিনেতাকে চড়ও মারেন। এর পরই সমাজমাধ্যমে পুজাকে নিয়ে সমালোচনা করেছেন কেউ। আবার অনেকে সেই সহ অভিনেতার খোঁজে বেরিয়ে পড়েন।

এর পরই ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা জানান, পূজার নামে ছড়িয়ে পড়া এই সাক্ষাৎকার সম্পূর্ণ ভুয়ো। তাঁর কথায়, এই বক্তব্যের কোনও বাস্তব ভিত্তি নেই। যাচাই না করা তথ্য শেয়ার না করার আহ্বান জানান তিনি।

দীর্ঘ কেরিয়ারে বড় বড় তারকাদের সঙ্গে কাজ করলেও সে ভাবে হিট ছবি নেই পূজার ঝুলিতে। থলপতি বিজয়ের সঙ্গে ‘জয় নায়গন’ পূজার আসন্ন ছবি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড