ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু

গ্রিনল্যান্ড দখলের হুমকিতে ইইউ: কোনও দেশেরই অন্য দেশের ভূখণ্ড দখলের অধিকার নেই

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৮:৪১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৮:৪১:৩৯ অপরাহ্ন
গ্রিনল্যান্ড দখলের হুমকিতে ইইউ: কোনও দেশেরই অন্য দেশের ভূখণ্ড দখলের অধিকার নেই গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় ইউরোপের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের হুশিয়ারি দিল ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি প্রধান কাজা ক্যালাস বলেছেন, কোনও দেশেরই অন্য দেশের ভূখণ্ড দখলের অধিকার নেই। না ইউক্রেনে, না গ্রিনল্যান্ডে, না বিশ্বের কোথাও।

ইউরোপীয় পার্লামেন্টে আজকের ভাষণে ক্যালাস আরও বলেন, আর্কটিক অঞ্চলের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের কারণে ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের অংশীদারদের অবশ্যই ভূ-রাজনৈতিক উত্তেজনা ও ভূ-অর্থনৈতিক প্রতিযোগিতার মোকাবিলা করতে হবে। তিনি বলেন, আমাদের প্রতিক্রিয়া বাস্তবসম্মত ও নীতিগত হতে হবে এবং আন্তর্জাতিক আইনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।

ক্যালাস উল্লেখ করেন, গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা ও আর্কটিকের মধ্যে হওয়ায় এটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র আক্রমণের প্রাথমিক সতর্কতা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতি বিশেষত ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার চলমান পূর্ণাঙ্গ আক্রমণের পর মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। রাশিয়া এই অঞ্চলে সামরিকীকরণ এবং হাইব্রিড কার্যকলাপকে তীব্র করছে।

এছাড়াও, তিনি বলেন, ইইউ তাদের আর্কটিক নীতি হালনাগাদ করার কাজ করছে। ক্যালাস বলেন, নিরাপত্তা কেবল সামরিক উপস্থিতির বিষয় নয়; এটি আস্থা, স্থিতিশীলতা এবং জনগণের সঙ্গে সম্পর্কের বিষয়।

ক্যালাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি ও আটটি দেশের (ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য) উপর শুল্ক আরোপের প্রস্তাবকে ইইউ এবং আমেরিকার সমৃদ্ধিকে ক্ষুন্ন করার চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক