ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে জেলা প্রাশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছোট্ট এক কৌশলেই লুকিয়ে টিনা আহুজার রূপের রহস্য নোয়াখালীতে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: মন্ত্রী সাধু আন্তনীর পর্বে পীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতন, ছাত্রলীগ নেতা গ্রেফতার নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গান ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গোডাউনে গণধর্ষণ, গ্রেফতার ৩ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ‘শ্যাডো ফ্লিট’ নিজেদের কব্জায় নিল ব্রিটিশ বাহিনী প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের বেনজীর আহমেদকে দ্রুত ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোদাগাড়ী-সুলতানগঞ্জ নৌবন্দর উদ্বোধনের এক বছরেই অচল নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

ঈশ্বরদীতে ট্রাকচাপায় প্রাইভেট পড়ুয়া শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৭:৫০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৭:৫০:১৫ অপরাহ্ন
ঈশ্বরদীতে ট্রাকচাপায় প্রাইভেট পড়ুয়া শিশুর মৃত্যু ঈশ্বরদীতে ট্রাকচাপায় প্রাইভেট পড়ুয়া শিশুর মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় সোহানুর রহমান রাফি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল প্রায় ৩টার দিকে ঈশ্বরদী–পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামের আয়তাল হোসেনের ছেলে। সে কালিকাপুর বাজারের ধানসিড়ি কিন্ডার গার্টেনের প্লে শ্রেণির শিক্ষার্থী।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান জানান, কালিকাপুর বাজারসংলগ্ন একটি বাড়িতে প্রাইভেট পড়া শেষ করে রাস্তার পাশে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছিল রাফি। এক পর্যায়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় পাবনার দিক থেকে দাশুড়িয়ামুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকসহ চালককে হেফাজতে নেয়। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭