ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

রাজশাহীতে ব্যতিক্রমী রোদ পোহানো উৎসব অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৭:৪৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৭:৪৩:০০ অপরাহ্ন
রাজশাহীতে ব্যতিক্রমী রোদ পোহানো উৎসব অনুষ্ঠিত রাজশাহীতে ব্যতিক্রমী রোদ পোহানো উৎসব অনুষ্ঠিত
শীতকালীন প্রকৃতি ও গ্রামীণ সংস্কৃতির আবহে রাজশাহীতে ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়েছে রোদ পোহানো উৎসব। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজটির প্রাণীবিদ্যা বিভাগের উদ্যোগে দিনব্যাপী এ উৎসব আয়োজন করা হয়।

উৎসবকে কেন্দ্র করে কলেজ মাঠে সৃষ্টি হয় ভিন্নধর্মী ও প্রাণবন্ত পরিবেশ। শীতের রোদে বসে আনন্দ উপভোগের পাশাপাশি ঐতিহ্যবাহী পিঠার ঘ্রাণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ মাঠে সাজানো হয় বিভিন্ন পিঠার স্টল, যেখানে ভাপা, পাটিসাপটা, চিতইসহ শীতকালীন নানা ধরনের দেশীয় পিঠা পরিবেশন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও আগত অতিথিদের সারি সারি চেয়ারে বসে রোদ পোহাতে দেখা যায়।

উৎসব আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজক প্রফেসর ড. মো. সাইদুর রহমান বলেন, বাংলাদেশের বিভিন্ন ঋতুকে ঘিরে বৈশাখ, চৈত্র সংক্রান্তি কিংবা বর্ষা উৎসবের মতো নানা আয়োজন দেখা যায়। তবে শীত মৌসুমে পিঠা উৎসব ছাড়া উল্লেখযোগ্য কোনো আয়োজন চোখে পড়ে না। সেই ভাবনা থেকেই শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রোদ পোহানো উৎসব-এর উদ্যোগ নেওয়া হয়েছে। শীতের রোদ, প্রকৃতি ও আনন্দ, এই তিনটি একসঙ্গে উপভোগ করাই ছিল আমাদের মূল লক্ষ্য।

উৎসব সম্পর্কে শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেন। প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম তোহা বলেন, স্যারের এই উদ্যোগ সত্যিই ব্যতিক্রমধর্মী। সকাল থেকেই আমরা পিঠার স্টল সাজিয়ে বসেছি। খোলা মাঠে শীতের আমেজে রোদ পোহাতে বেশ ভালো লাগছে।

একই বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা মেঘলা বলেন, পড়াশোনার পাশাপাশি এ ধরনের আয়োজন আমাদের মানসিক সতেজতা বাড়ায়। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে পারছি।

শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী রোদ পোহানো উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ ভবিষ্যতেও শিক্ষাঙ্গনে শীতকালীন সংস্কৃতি ও ঐতিহ্যচর্চায় নতুন মাত্রা যোগ করবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার