ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক ভোর থেকে ফের বোমাবর্ষণ শুরু আমেরিকার! ইরানের একাধিক শহরে বিস্ফোরণ মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ

নাটোরের নলডাঙ্গায় থানার সামনে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, ড্রাইভার-ম্যানেজার আটক

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৭:১৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৭:১৩:৩৬ অপরাহ্ন
নাটোরের নলডাঙ্গায় থানার সামনে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, ড্রাইভার-ম্যানেজার আটক নাটোরের নলডাঙ্গায় থানার সামনে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, ড্রাইভার-ম্যানেজার আটক
নাটোরের নলডাঙ্গা থানার সামনে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক মো. আইয়ুব আলী (৪৬) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার ভ্যানের ড্রাইভার ও ম্যানেজারকে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।

নিহত আইয়ুব আলী নলডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত দুখাই আলীর ছেলে।

নলডাঙ্গা থানা ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে রাহুল কোম্পানির একটি কাভার ভ্যান বগুড়া থেকে নলডাঙ্গা বাজারে মালামাল নিয়ে আসে। এ সময় নলডাঙ্গা থানার সামনে ভ্যানচালক আইয়ুব আলী অবস্থান করছিলেন। হঠাৎ কাভার ভ্যানটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার পর পুলিশ কাভার ভ্যানটি জব্দ করে। পাশাপাশি কাভার ভ্যানের ড্রাইভার বগুড়ার চাটমহা হরিপুর এলাকার মৃত ক্ষিতীশ চন্দ্র দাসের ছেলে শ্রী সঞ্জীব চন্দ্র দাস (৩৫) এবং ম্যানেজার বগুড়ার ঘোলা গাড়ি এলাকার আপেল মণ্ডলের ছেলে মো. তৌহিদ মণ্ডলকে (২০) আটক করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ