ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিয়ামতপুরে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৬:৪৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৬:৪৫:৪০ অপরাহ্ন
নিয়ামতপুরে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণে উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণে উঠান বৈঠক অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং গণভোট বিষয়ে নারীদের সচেতন করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে নারী ভোটারদের ভোটাধিকার, ভোট প্রদানের নিয়মাবলি, গণভোটের গুরুত্ব ও ভোটকেন্দ্রে নিরাপদে ভোট প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নারীদের ভোটে অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁড়ইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, পাঁড়ইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব কাম কম্পিউটার অপারেটর মো. মামুন প্রমুখ।

বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নারী ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারীদের ভোটকেন্দ্রমুখী করা গেলে গণতন্ত্র আরও শক্ত ভিত্তি পাবে।

উঠান বৈঠকে স্থানীয় নারী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আগ্রহ প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক