ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

তানোরে শক্রতার বলী শতাধিক হাঁস-মুরগী

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৬:৪২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৬:৪২:৩৭ অপরাহ্ন
তানোরে শক্রতার বলী শতাধিক হাঁস-মুরগী তানোরে শক্রতার বলী শতাধিক হাঁস-মুরগী
রাজশাহীর তানোরে পুর্ববিরোধের জের ধরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে শতাধিক হাঁস-মুরগী হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) কালনা পূর্বপাড়াগ্রামে এই ঘটনা ঘটেছে।

এঘটনায় ক্ষতিগ্রস্ত শাফিউল ইসলাম ও আশরাফুল ইসলাম একই গ্রামের আনেস আলী কারিগরকে অভিযুক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ও তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। বাদির অভিযোগ পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোরে বাড়ির উঠানে (খৈলান) খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে রাখা হয়। পরে বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে হাঁস-মুরগী ও বাচ্চাগুলো খাবার খেতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই মারা যায়। এতে শাফিউল ইসলামের পাঁচটি হাঁস, প্রায় পঁচিশটি মুরগী ও সমপরিমাণ বাচ্চা মারা যায়। একইভাবে তার ভাই আশরাফুল ইসলামের পনেরটি মুরগী ও প্রায় বারোটি বাচ্চা মারা গেছে।

শাফিউল ইসলাম জানান, সকালে দরজা খোলার পরপরই হাঁস-মুরগীগুলো (খৈলান) উঠানে পড়ে থাকা খাবার খায় এবং সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। তিনি বলেন, হাঁস-মুরগী পালন করে সংসারের অতিরিক্ত খরচ চালানো হতো। সব হারিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছেন।

ভুক্তভোগী আরও জানান, কয়েক দিন আগে একই কৌশলে গ্রামের মতিউর রহমানের ছয়টি মুরগী ও চার-পাঁচটি বাচ্চাও মারা যায়।

গ্রামবাসী অভিযোগ করে বলেন, ঘটনার পর অভিযুক্ত আনেস আলী কারিকগকে বিষয়টি জানালে তিনি উল্টো হুমকি দেন এবং দাবি করেন, হাঁস-মুরগী তার ফসল নষ্ট করায় তিনি এ কাজ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে নিষেধ করলেও তিনি কারও কথা শোনেননি।
এদিকে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে অন্তত ১৫ থেকে ২০ জন গ্রামবাসী মরা হাঁস-মুরগী নিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে বিচার দাবি করেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা না হওয়ায় তারা পরে থানায় অভিযোগ দিয়ে ফিরে যান।

গ্রামবাসী জানান, ঘটনার আগের দিন সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি হাঁস-মুরগী মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে আনেস আলী কারিগর বলেন, হাঁস-মুরগী হত্যার কোনো প্রমাণ নেই। তিনি দাবি করেন, তার সরিষা ও আলুর ফসল নষ্ট করা হয়েছিল। তবে বিষ মিশিয়ে খাবার ছিটানোর বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, অভিযোগ হাতে পেলে উভয় পক্ষকে ডেকে শুনানি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড