ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

গোদাগাড়ীতে ১৫ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৬:৩৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৬:৩৮:২৫ অপরাহ্ন
গোদাগাড়ীতে ১৫ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার গোদাগাড়ীতে ১৫ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ীতে ১৫ লাখ টাকার হেরোইন-সহ মোঃ জিমেল শেখ ওরফে জিমু (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গোদাগাড়ী থানাধীন চর-আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল গ্রামে তার বসতবাড়ির শয়নকক্ষ থেকে ১৫০ গ্রাম জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবারী জিমেল শেখ ওরফে জিমু, সে গোদাগাড়ী থানাধীন চর-আষাড়িয়াদহ ইউনিয়নের আমতলা খাসমহল গ্রামের মোঃ জাহির উদ্দিনের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন। 

তিনি জানান, জিমু নিজ বসতবাড়ির শয়নকক্ষে বিক্রয়ের উদ্দেশ্যে হেরোইন মজুত রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে জিমুর ঘরে তল্লাশী চালিয়ে ১৫০গ্রাম হেরোইন জব্দকরা সহ তাকে গ্রেফতার করেন এসআই মোঃ নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।  

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 
মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে গোদাগাড়ী থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক