ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ায় উপদেষ্টা ফারুক ই আজম: দেশ পরিচালনা নিয়ে মতামত দেওয়ার পূর্ণ অধিকার জনগণের

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৬:২৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৬:২৪:০০ অপরাহ্ন
বগুড়ায় উপদেষ্টা ফারুক ই আজম: দেশ পরিচালনা নিয়ে মতামত দেওয়ার পূর্ণ অধিকার জনগণের বগুড়ায় উপদেষ্টা ফারুক ই আজম: দেশ পরিচালনা নিয়ে মতামত দেওয়ার পূর্ণ অধিকার জনগণের
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, যদি এই দেশ আমাদের হয়, তাহলে দেশ কীভাবে পরিচালিত হবে সে সম্পর্কে মতামত দেওয়ার অধিকার সম্পূর্ণরূপে সকল মানুষের আছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বগুড়া সদরের ফাঁপোড় পশ্চিমপাড়া গ্রামে জেলা তথ্য অফিস আয়োজিত গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ বিষয়ক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এ মত জানান।

ফারুক ই আজম বলেন, গণভোট হলো দেশের জনগণের সর্বোচ্চ মতামত এবং এটি দেশ পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ ফোরাম; এর উপরে আর কিছু আছে বলে তিনি মনে করেন না। তিনি জানান, গণভোটের প্রাপ্ত ফলাফল সংবিধানে যোগ হওয়া অনিবার্য। সুতরাং এবারের নির্বাচনে দেশ পরিচালনার চাবিকাঠি ভোটারের হাতে নেওয়ার গুরুত্ব** রয়েছে।

তিনি বলেন, এবার ভোট প্রদান দুই ধাপে হবে, একটি সাদা কাগজে রাজনৈতিক দল/ব্যক্তি মনোনয়ন নির্বাচন, দ্বিতীয়টি, গোলাপি কাগজে হ্যাঁ বা না ভোটের মাধ্যমে গণভোট।

এ সময় তিনি গণভোটের মাধ্যমে আলোচিত প্রধানমন্ত্রীর সর্বোচ্চ দশ বছরের মেয়াদ, বিচার ব্যবস্থার স্বাধীনতা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সরকারি কর্ম কমিশনের সংস্কার ও সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির মতো মৌলিক বিষয়গুলোর যৌক্তিকতা ও তুলে ধরেন।

ফারুক ই আজম আরও বলেন, সরকার ও ঐকমত্য পরিষদ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসে জুলাই সনদ তৈরি করেছে; সেই সনদের প্রেক্ষিতে আগামী নির্বাচনে ভোট প্রদানের উদ্দেশ্যে গণভোটের আয়োজন করা হয়েছে। তিনি বর্তমান সরকারকে নিরপেক্ষ উল্লেখ করে বলেন, বিভিন্ন প্রস্তাবে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, তাই এটি একটি জাতির ঐক্যবদ্ধ মতের ফলাফল।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, অন্তর্বর্তী সরকারে আমরা এসেছি দায়িত্বপূর্বক, নির্বাচন শেষে আমরা চলে যাব, আমরা কোনো রাজনৈতিক দল নই। এবং সকলকে উৎসবমুখর পরিবেশে ভোটদানে অংশ নেওয়ার আহ্বান জানান।

এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ, সিনিয়র তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার