ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ গরমে অ্যাসিডিটির মহৌষধ আমলকীর রস! রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা

গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই বর্তমান সরকারের দায়িত্ব চাঁপাইনবাবগঞ্জে উপদেষ্টা

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৫:২৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৫:২৩:৪৫ অপরাহ্ন
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই বর্তমান সরকারের দায়িত্ব চাঁপাইনবাবগঞ্জে উপদেষ্টা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই বর্তমান সরকারের দায়িত্ব চাঁপাইনবাবগঞ্জে উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বর্তমান সরকার ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সরকার; তাই গণ-অভ্যুত্থান থেকে উদ্ভূত গণ-আকাঙ্ক্ষার বাস্তবায়নই এই সরকারের প্রধান দায়িত্ব। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকার সংস্কার, বিচার ও নির্বাচন-এই তিনটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গণভোট প্রচার বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করা। তবে এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হওয়ায় এ বিষয়ে জনগণের সঙ্গে কথা বলা ও কার্যকর উদ্যোগ নেওয়ার বিশেষ দায়িত্ব সরকারের ওপর বর্তেছে।

তিনি জানান, গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার তিনটি বিষয়কে বেছে নিয়েছে, সংস্কার, বিচার ও নির্বাচন। এর মধ্যে সংস্কার ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, আর নির্বাচন সামনে রেখে প্রস্তুতি ও সমন্বয়ের কাজ এগিয়ে চলছে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের অবস্থানের ব্যাখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ নিয়ে বহু বিতর্কের পর বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর ও অধ্যাদেশ জারি হয়েছে। কিন্তু পরবর্তী সরকার সংসদে তা পাস না করলে সনদটি কার্যত বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ প্রেক্ষাপটে গণভোটে উত্থাপিত প্রস্তাবগুলোতে জনগণের ‘হ্যাঁ’ ভোট একটি গুরুত্বপূর্ণ ম্যান্ডেট সৃষ্টি করবে, যাতে ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, সংস্কার বাস্তবায়নে তারা বাধ্য থাকে।

এসময় তিনি গণভোট ঘিরে বিভিন্ন দপ্তরের প্রস্তুতি ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং একটি ভালো জাতীয় নির্বাচন ও গণভোট জাতিকে উপহার দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে  মতবিনিময় সভা

রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা