ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন

এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৫:০৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৫:০৯:২৬ অপরাহ্ন
এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩ এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা এস এম শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কয়েকদিন আগে কয়রা থেকে খুলনায় আসেন। সোমবার দুপুরে অভিযুক্ত তিন যুবক ওই বাড়িতে যান। তাদের একজন নিজেকে এনসিপির নেতা পরিচয় দিয়ে দাবি করেন বাড়িতে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে রয়েছেন। এ সময় তারা শাহনাজ পারভীনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরিস্থিতি বুঝতে পেরে শাহনাজ পারভীন কৌশলে সোনাডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আটক তিনজনের মধ্যে মিরাজ নামের একজন নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দিয়েছেন। তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ ওঠেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলার প্রস্তুতি চলমান ছিল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ