ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

যৌনাচারে লিপ্ত দেখলেই ‘সানডে–মানডে ক্লোজ’ করে দিতাম: কিলার সম্রাট

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৪:৫৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৪:৫৯:২৮ অপরাহ্ন
যৌনাচারে লিপ্ত দেখলেই ‘সানডে–মানডে ক্লোজ’ করে দিতাম: কিলার সম্রাট যৌনাচারে লিপ্ত দেখলেই ‘সানডে–মানডে ক্লোজ’ করে দিতাম: কিলার সম্রাট
সাভারে সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ভবঘুরে মশিউর রহমান সম্রাট (ছদ্মনাম) পুলিশের জিজ্ঞাসাবাদে ভয়ংকর ও লোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছেন। তিনি জানান, কাউকে অনৈতিক যৌনাচারে লিপ্ত অবস্থায় দেখলেই হত্যা করতেন, যাকে নিজের ভাষায় ‘থার্টি ফোর’ বা ‘সানডে–মানডে ক্লোজ’ বলে উল্লেখ করতেন।

সাভার থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, সম্রাট পাগল নন। অতিরিক্ত মাদক সেবনের কারণে তিনি কিছুটা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। মানুষের জীবন নেওয়াই তার নেশায় পরিণত হয়।

পুলিশ জানায়, মশিউর রহমান সম্রাট তার প্রকৃত নাম নয়। পরিচয় গোপন রাখতে তিনি ছদ্মনাম ব্যবহার করতেন। তাঁর বাড়িও সাভারে নয়। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও অপরাধ সংঘটনের পর সাভারে এসে ভবঘুরে জীবন বেছে নেন তিনি। শিগগিরই তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

হেলাল উদ্দিন জানান, সাভারে আসার পর ওই সিরিয়াল কিলার বেশির ভাগ রাত কাটিয়েছেন সাভার বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদে। ২০২৫ সালের ৪ জুলাই আসমা বেগম নামে এক বৃদ্ধাকে হত্যার পর তিনি সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে আশ্রয় নেন। এরপর থেকে ওই ভবন থেকেই একের পর এক মরদেহ উদ্ধার হতে থাকে। গত পাঁচ মাসে সেখানে পাঁচটি লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ নিয়মিত নজরদারি চালালেও পর্যাপ্ত প্রমাণ না থাকায় সম্রাটকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গত শুক্রবার রাতে নজরদারির অংশ হিসেবে কমিউনিটি সেন্টার পরিদর্শনে গিয়ে পুলিশ একটি কিশোরীকে সম্রাটের বিছানায় শুয়ে থাকতে দেখে। কিশোরী নিজেকে তার বোন দাবি করলেও পরদিন রাতে ওই কিশোরীসহ দুজনকে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেন সম্রাট।

রোববার দুপুরে মরদেহ উদ্ধার ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে সম্রাটের সম্পৃক্ততা নিশ্চিত হয়। পরে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি ছয়টি হত্যার দায় স্বীকার করেছেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, খুনি ধরা পড়েছে এবং হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এখন ভিকটিমদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ছাড়া এই ছয় খুন ছাড়াও আরও অপরাধে তার সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন।

বর্তমানে সম্রাট কারাগারে রয়েছে এবং ঘটনাটি সাভারসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার