ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু যুক্তরাষ্ট্রজুড়ে প্রভাব ফেলতে পারে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু গুরুতর অসুস্থ বিএনপি নেতা মাসুদকে দেখতে হাসপাতালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন রামেক হাসপাতালে শিশু আইসিইউ’র বেড বাড়লো, চাপ কমাতে রোগী স্থানান্তরের উদ্যোগ ভুয়া জজ পরিচয়ে থানায় গিয়ে গ্রেফতার নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ রংপুরে জাল নোট তৈরির কারখানা: সরঞ্জামসহ গ্রেফতার ১ রাজস্ব আদায়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন গোদাগাড়ীতে ককটেল তৈরির উপকরণ উদ্ধার রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদক জব্দ বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার - ৪ টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান অর্জন ধরে রাখতে পুরো দেশকে এক থাকতে হবে: ডি পল ট্রাম্পের ‘হুমকি’তেও অনড় ফিফা, আমেরিকাতেই খেলবে ইরান! লিভার ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৩ সবজি

হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন তথ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৪:৪৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৪:৪৭:৫৮ অপরাহ্ন
হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন তথ্য উপদেষ্টা হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং  পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে গণভোটে হ্যাঁ তেরায় দিতে হবে।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে সকলে কোনো না কোনো রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী। জাতীয় নির্বাচনে  আপনারা কাকে ভোট দেবেন সেটা আপনাদের ইচ্ছা। আপনাদের এলাকার জন্য, দেশের জন্য ভালো এমন নেতা নির্বাচন করবেন।  রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে গণভোটে ‘হ্যা’ তে ভোট দিতে হবে।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের অন্যতম প্রচার কার্যক্রম  ‘ভোটের রিকশা’ উদ্বোধনকালে এসব কথা বলেন উপদেষ্টা।

রিজওয়ানা হাসান বলেন, জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গৃহীত হয়েছে। সকল রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। ক্ষমতার ভারসাম্য, ইতিবাচক পরিবর্তনের জন্য ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্ন নিয়ে হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সরকার হ্যাঁ ভোটের পক্ষে বলতে পারেন, উন্নত বিশ্বেও সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছে। আমরা কাউকে না ভোট দিতে নিষেধ করছি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। 
‎ 
‎এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন চাইলে, কতৃত্ববাদী সরকার না চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। কতৃত্ববাদী শাসনের অবসান ও সুন্দর আগামী চাইলে গণভোটে হ্যাঁ' কে জয়যুক্ত  করতে হবে। গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের রিকশা ৬৪ জেলায় ৪৫০০ ইউনিয়নে প্রচারণা চালাবে। এ সময় গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে সরকারের নানাবিধ প্রচার কার্যক্রম তুলে ধরেন তিনি।

‎উপদেষ্টা এ সময় ৮টি বিভাগের আটটি রিকশা উদ্বোধন করেন। যা ৬৪ জেলায় ৪৫০০ ইউনিয়নে গণভোট ও জাতীয় নির্বাচনের আচরণ বিধিমালা প্রচারণা করবেন।

‎গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন