ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

রোনাল্ডোর গোলে ২৫ বছর পরে জার্মানিকে হারাল পর্তুগাল

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০১:০৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০১:০৯:১৬ অপরাহ্ন
রোনাল্ডোর গোলে ২৫ বছর পরে জার্মানিকে হারাল পর্তুগাল ছবি: সংগৃহীত
দীর্ঘ আড়াই দশক পরে আন্তর্জাতিক ফুটবলে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল পর্তুগাল। সেই সুবাদে উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। যদিও ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। তবে এটা নিশ্চিত যে, খেতাবি লড়াইয়ে কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে চলেছেন রোনাল্ডোরা। ছবি- রয়টার্স।

বুধবার মিউনিখের অ্যালায়েঞ্জ এরিনায় উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে মাঠে নামে পর্তুগাল। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোলে পিছিয়ে পড়ে পর্তুগাল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জোড়া গোল করে তারা। ৫ মিনিটের ঝোড়ো ফুটবলেই জার্মানির স্বপ্নভঙ্গ করেন রোনাল্ডোরা। ম্যাচে ক্রিশ্চিয়ানো নিজে দলের হয়ে জয়সূচক গোল করেন।

সেমিফাইনালের প্রথমার্ধে দু'দলের কেউই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ফলে বিরতিতে ম্যাচের স্কোর-লাইন ছিল ০-০। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে যায় জার্মানি। ৪৮ মিনিটের মাথায় ফ্লোরিয়ান উইর্টজ পর্তুগালের জালে বল জড়ান। ৬৩ মিনিটের মাথায় ফ্রান্সিসকো কনসিকাওয়ের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় পর্তুগাল। ৬৮ মিনিটের মাথায় পর্তুগালের হয়ে জয়সূচক গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

২০০০ সালের পর থেকে এই প্রথমবার জার্মানিকে হারাল পর্তুগাল। সেমিফাইনালে হেরে খেতাবের লড়াই থেকে ছিটকে যায় জার্মানি। তারা তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে মাঠে নামবে দ্বিতীয় সেমিফাইনালে হেরে যাওয়া দলের বিরুদ্ধে। অন্যদিকে ফাইনালে পর্তুগাল মুখোমুখি হবে স্পেন বনাম ফ্রান্স, অপর সেমিফাইনালে জয়ী দলের বিরুদ্ধে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ১৩৭ নম্বর গোল করেন জার্মানির বিরুদ্ধে এই ম্যাচে। পর্তুগাল ২০১৮-১৯ উদ্বোধনী মরশুমে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়। এই নিয়ে দ্বিতীয়বার তারা নেশনস লিগের ফাইনালে ওঠে। উল্লেখ্য, এই নিয়ে মোট ৪টি মরশুম খেলা হচ্ছে উয়েফা নেশনস লিগ। বাকি ২ বার চ্যাম্পিয়ন হয় ফ্রান্স (২০২০-২১) ও স্পেন (২০২২-২৩)। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি