ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

৪০-এ ২য় বার মা হচ্ছেন সোনম

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০২:৪১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০২:৪১:৫৬ অপরাহ্ন
৪০-এ ২য় বার মা হচ্ছেন সোনম ছবি: সংগৃহীত
বয়স যে তাঁর গ্ল্যামারে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারেনি, তা আবারও প্রমাণ করলেন ৪০ বছর বয়সী অভিনেত্রী সোনম কাপুর। সোমবার দুপুরে নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে ছবি পোস্ট করে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর ভাগ করে নিলেন তিনি। ছবির ক্যাপশনে লিখলেন, ‘Mama’s day out’। তবে ক্যাপশনের চেয়েও বেশি নজর কাড়ল সোনমের সাহসী ও রাজকীয় ‘ম্যাটারনিটি লুক’। অন্তঃসত্ত্বা অবস্থায় ঢিলেঢালা মেক্সি ড্রেস নয়, বরং বডি-ফিটেড কালো পোশাকে নিজের বেবি বাম্প গর্বের সঙ্গে মেলে ধরলেন অনিল-কন্যা।

বোন রিয়া কাপুরের স্টাইলিংয়ে সোনমের এই সাজ ছিল এক্কেবারে নিখুঁত। পরনে ছিল একটি কালো রঙের হাই-নেক ক্রপ টপ এবং তার সঙ্গে লম্বা স্লিভের ডাবল কলার ব্লেজার। তবে সবচেয়ে বড় চমক ছিল তাঁর নিচে পরা পেন্সিল-ফিট ম্যাক্সি স্কার্ট। এই আটসাট পোশাকে সোনমের প্রেগন্যান্সি কার্ভ বা শরীরের বাঁক স্পষ্ট বোঝা যাচ্ছিল। সোনম যেন বুঝিয়ে দিলেন, মা হতে চলা মানেই ফ্যাশনে ইতি টানা নয়।

কেবল পোশাক নয়, গয়নাতেও ছিল আভিজাত্যের ছোঁয়া। গলায় একটি হিরের লকেট দেওয়া হার, আঙুলে স্তূপীকৃত আংটি এবং স্ফীতোদরে একটি ট্রেন্ডি চেইন পরেছিলেন তিনি। যা ছিল তাঁর গোটা লুকের হাইলাইট। হাতে ধরা ছিল নামী ব্র্যান্ড ‘হার্মিস’-এর একটি কালো বাকেট ব্যাগ। মেকআপে ছিল শিমারি আইশ্যাডো, উইংড আইলাইনার এবং ন্যুড লিপস্টিক। মাঝখানে সিঁথি করে খোলা চুল কাঁধের ওপর ছড়িয়ে দিয়ে সোনম যখন পোজ দিচ্ছিলেন, তখন তাঁকে আধুনিক ঘরানার এক মোহময়ী দেবীর মতো লাগছিল।

২০২২ সালে প্রথম সন্তান বায়ুর জন্ম দিয়েছিলেন সোনম। ছেলে বয়স এখন সবে তিন। তার মধ্যেই পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার এই যাত্রাকে উপভোগ করছেন সোনম, যার প্রতিটি মুহূর্ত এখন অনুরাগীদের কাছে দারুণ অনুপ্রেরণা।

বলিউডে সোনম কাপুর মানেই নতুন কিছু। মাতৃত্বের এই বিশেষ সময়েও তিনি যেভাবে নিজের ফ্যাশন আর আত্মবিশ্বাসকে তুঙ্গে রেখেছেন, তা দেখে কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া। হবু মায়েদের জন্য সোনমের এই ‘অল ব্ল্যাক’ লুক যে নতুন ট্রেন্ড সেট করতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার