ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বছরভর দরকার লিপবাম, পছন্দ অনুযায়ী বাড়িতেই বানিয়ে নিন নিজেরটা

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০২:৩৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০২:৩৭:১৯ অপরাহ্ন
বছরভর দরকার লিপবাম, পছন্দ অনুযায়ী বাড়িতেই বানিয়ে নিন নিজেরটা ফাইল ফটো
লিপ বাম শুধু শীত নয়, ব্যবহার করা যায় বছরভর। শীতে ত্বক বেশি শুষ্ক হয়ে পড়ে। তবে বছরের অন্য সময়ে ঠোঁটে আর্দ্রতার অভাব হয় না এমনটা কিন্তু নয়। আর্দ্রতা ধরে রাখার জন্য, ঠোঁট নরম রাখার জন্যই দরকার হয়।

বাজারে লিপবামের অভাব নেই। রংহীন বা টিন্ডেড, নানা রকম লিপবাম পাওয়া যায়। তবে রাসায়নিক এড়িয়ে যদি একেবারেই প্রাকৃতিক উপকরণে ওষ্ঠের যত্ন নিতে চান, তা হলে বাড়িতে নিজের পছন্দের লিপবাম তৈরি করে নিতে পারেন।

নারকেল তেল এবং ভিটামিন ই লিপ বাম: নারকেলে শুধু খনিজ নয়, থাকে ফ্যাটি অ্যাসিড। তাই নারকেল তেলের বাম শুধু ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে না, বরং নিয়মিত এর ব্যবহারে ঠোঁটের কালচে ছোপও দূর হতে পারে। বছরভর নরম ঠোঁট পেতে এটি ব্যবহার করা যায়।

তৈরির পদ্ধতি: বিওয়্যাক্স লাগবে এক টেবিল চামচ। জমাট বাঁধা বিওয়্যাক্স একটি ছোট বাটিতে নিয়ে গরম জলে বসান। ধীরে ধীরে তা গলে যাবে। তার মধ্যেই যোগ করুন ১ টেবিল চামচ নারকেল তেল। দুই উপকরণ ভাল করে মিশে গেলে একটি ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে তার মধ্যে থাকা তরলটি দিয়ে দিন।মিশ্রণটি ঢাকা দেওয়া ছোট্ট পাত্রে ঢেলে জমতে দিন। জমে গেলেই তা ব্যবহার করা যাবে।

ঘি দিয়ে রঙিন লিপ বাম: ঘি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, ত্বকের যত্নও নিতে পারে। ঘি ত্বকে মাখার চলও নতুন নয়। তবে ঘি খাঁটি হওয়া জরুরি।

পদ্ধতি: বিট বেটে তা থেকে এক টেবিল চামচ রস বার করে নিন। ২-৩ টেবিল চামচ ঘিয়ের সঙ্গে খুব ভাল করে বিটের রস মিশিয়ে নিন। লিপ বামের কৌটো ধুয়ে পরিষ্কার করে রাখুন। মিশ্রণটি এতে ঢেলে ফ্রিজে ভরে জমতে দিন।

ম্যাঙ্গো বাটার লিপ বাম: ত্বকের জন্য ম্যাঙ্গো বাটারও খুব উপকারী। এটি প্রাকৃতিক উপাদান। আমের আঁটির মধ্যে থাকা বীজ থেকে এই মাখন তৈরি হয়। ম্যাঙ্গো বাটারে রযেছে ভিটামিন এ এবং ই।

পদ্ধতি: একটি পাত্রে ১ টেবিল চামচ ম্যাঙ্গো বাটার, ১ টেবিল চামচ নারকেল তেল এবং ১ টেবিল চামচ বিওয়্যাক্স দিয়ে গরম জলের উপর বসান। সমস্ত মিশ্রণ গলে গেলে লিপ বাম রাখার কৌটোয় ভরে ফ্রিজে রাখুন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩