ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি ভাইরাল

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০২:৩২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০২:৩২:৫১ অপরাহ্ন
কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি ভাইরাল ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে একজন মানসিক ভারসাম্যহীন তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় উসকো-খুশকো চুল, ময়লা পোশাক আর মুখভর্তি ধুলোমাখা চেহারা। অনেকের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, জোভান ওই তরুণীর সঙ্গে কী করছেন এবং ওই তরুণী কে?

ভিডিওটি একটু এগোতেই পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনাটি। তরুণী আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

পর্দায় তাকে রোমান্টিক চরিত্রেই বেশি দেখা যায়; তবে এবার ভিন্ন এক লুকে হাজির হয়ে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চৈঃস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে এর বিচার চায়।
এই ঘটনার পর কেয়া পায়েলের নতুন ছবি ভাইরাল হয়েছে।

কেয়া পায়েল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশকিছু ছবি প্রকাশ করেছেন। সেসব ছবিতে দেখা যাচ্ছে কেয়া পায়েল নেহায়েৎই একজন কিশোরী। অবশ্য এই ছবির নেপথ্যগল্প নিজেই জানালেন। ছবিগুলো তোলা হয়েছে ১০ বছর আগে।

কখনো স্কুল শিক্ষার্থী, কখনো মডেল, সব ছবিই তোলা হয়েছে ২০১৬ সালে। ক্যাপশনে লিখে দিয়েছেন, ১০ বছর আগের আমি।

এসব ছবি পোস্ট করতেই সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই মজা করে মন্তব্যও করছেন। অনেকেই লিখছেন বর্তমান কেয়া পায়েল ও ১০ বছর পূর্বের কেয়া পায়েলের সৌন্দর্যের তারতম্য করেও।

২০২০ সাল থেকে নাটক করা শুরু করেছেন। এর মধ্যে ছিল করোনা। শুটের কাজ তখন কমই হয়েছে। তারপরও প্রায় ৪০০ নাটকে অভিনয় করে ফেলেছেন এই কয়েক বছরেই। ব্যস্ত থাকতে পছন্দ করেন। তবে ভবিষ্যতে নাটকের কাজ কমিয়ে দেবেন। এই ভাবনা থেকেই বছর দেড়েক আগে ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালন’টি দিয়েছেন এই অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ