ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জঙ্গল সলিমপুরে অভিযান, গুলিতে র‌্যাব সদস্য নিহত

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০১:২০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০১:২০:৩৪ অপরাহ্ন
জঙ্গল সলিমপুরে অভিযান, গুলিতে র‌্যাব সদস্য নিহত ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানকালে সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

এতে আহতরা হলেন-ডিআইডি মোতালেব, ল্যান্স নায়েক ইমাম, নায়েক আরিফ ও কনস্টেবল রিফাত। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিআইডি মো. মোতালেব মারা যান। বর্তমানে বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম র‌্যাব-৭ সূত্র জানায়, সোমবার বিকেল ৩টার দিকে ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযানে যায় র‌্যাব-৭-এর একটি দল। অভিযানের সময় জঙ্গল সলিমপুরে অবৈধভাবে গড়ে তোলা সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি পৌঁছালে ইয়াছিন বাহিনীর সদস্যরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

গুলিবর্ষণের ঘটনায় র‌্যাবের ৪ সদস্য গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর সন্ত্রাসীদের পক্ষ থেকে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে আবদুল মোতালেব নামে এক র‍্যাব সদস্য নিহত হয়েছে। ওই এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে।

জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা নতুন নয়। এর আগে অভিযানে গিয়ে একাধিকবার নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় হামলার শিকার হয়েছেন গণমাধ্যমের কর্মীরাও।

জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় চার দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরেই পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকাটি এখনো সশস্ত্র পাহারায় নিয়ন্ত্রিত হয় এবং বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩