ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা

এমন হামলা করব যা স্বপ্নেও কল্পনা করেনি ইরান! হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ১২:৫৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ১২:৫৯:১৭ অপরাহ্ন
এমন হামলা করব যা স্বপ্নেও কল্পনা করেনি ইরান! হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু ছবি: সংগৃহীত
আরব দুনিয়ায় নতুন করে উত্তেজনার পারদ চড়াল ইজরায়েলের কড়া বার্তা। ইরান যদি কোনও হামলা চালায়, তবে তার জবাব হবে নজিরবিহীন - এমনই হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সম্প্রতি এক ভাষণ দিতে গিয়ে নেতানিয়াহু স্পষ্ট জানান, তেহরানের প্রতিটি পদক্ষেপ খুব কাছ থেকে নজরে রাখছে তেল আভিভ। তাঁর কথায়, “ইরান যদি আমাদের উপর আক্রমণ চালায়, তাহলে আমরা এমন শক্তিতে প্রতিক্রিয়া দেখাব, যা তারা আগে কখনও অনুভব করেনি।”

নেতানিয়াহু বলছেন, সাম্প্রতিক অস্থিরতার পর ইরান আপাতত শান্ত হলেও, পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। “ইরানের ভবিষ্যৎ কী হবে, তা কেউই বলতে পারে না। তবে এটা নিশ্চিত, দেশটি আর আগের জায়গায় ফিরে যাবে না,” - এই মন্তব্যে সম্ভাব্য সংঘাতের গুরুতর পরিণতির ইঙ্গিত দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী।

এই হুঁশিয়ারির আবহেই উঠে আসছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির ভয়াবহ ছবি। দেশজুড়ে সরকার-বিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে অন্তত ৪,০২৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার কর্মীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির দাবি, এই অভিযানে ২৬ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। নিহতদের মধ্যে প্রায় ৩,৭৮৬ জন বিক্ষোভকারী, ১৮০ জন নিরাপত্তারক্ষী, ২৮ জন শিশু এবং ৩৫ জন এমন মানুষ, যাঁরা কোনও বিক্ষোভে অংশ নেননি। সংস্থাটির আশঙ্কা, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। যদিও ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই পরিস্থিতির মধ্যেই ইরান ও আমেরিকার সম্পর্কেও চরম টানাপড়েন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য দুটি ‘রেড লাইন’ টেনেছেন - শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা এবং আন্দোলনের পর গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করা। এই উত্তেজনার আবহে মার্কিন নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে আরব দুনিয়ার দিকে সরানো হচ্ছে বলে একাধিক মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যেই সিঙ্গাপুর পেরিয়ে মালাক্কা প্রণালীতে পৌঁছেছে। তার সঙ্গে রয়েছে ফ্র্যাঙ্ক ই পিটারসন জুনিয়র, মাইকেল মারফি এবং স্প্রুয়ান্স - এই তিনটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার। আগে দক্ষিণ চিন সাগরে তাইওয়ান ইস্যুতে চিনকে চাপে রাখতে মোতায়েন ছিল এই স্ট্রাইক গ্রুপ। আরব দুনিয়ায় পৌঁছতে এখনও কয়েক দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ওই অঞ্চলে কোনও মার্কিন বিমানবাহী রণতরী গোষ্ঠী না থাকায় সামরিক পদক্ষেপের বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে, বিশেষ করে উপসাগরীয় আরব দেশগুলির আপত্তির কারণে। সব মিলিয়ে, ইরান, ইজরায়েল ও আমেরিকাকে ঘিরে যে নতুন করে অস্থিরতার মেঘ ঘনাচ্ছে, তা আন্তর্জাতিক রাজনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার