ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

নিপা ভাইরাসে সবচেয়ে বিপদে অন্তঃসত্ত্বারা, জানুন কীভাবে রক্ষা পাবেন

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ১২:৫৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ১২:৫৬:২৪ অপরাহ্ন
নিপা ভাইরাসে সবচেয়ে বিপদে অন্তঃসত্ত্বারা, জানুন কীভাবে রক্ষা পাবেন প্রতীকী ছবি
নিপা ভাইরাসের সংক্রমণ নতুন করে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তবে সবচেয়ে বেশি চিন্তা হবু মায়েদের নিয়ে। বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় শরীরের প্রতিরোধক্ষমতা কিছুটা কমে যায়, আর তখন নিপার মতো প্রাণঘাতী ভাইরাস সহজেই আক্রমণ করতে পারে। ফলে মা এবং গর্ভস্থ শিশু- উভয়ের জন্যই ঝুঁকি বেড়ে যায় অনেকটাই।

গর্ভবতী মহিলাদের জন্য নিপা ভাইরাস কেন এত বিপজ্জনক?
নিপা ভাইরাসের মৃত্যুহার সাধারণত খুবই বেশি। গবেষণায় দেখা গেছে, অন্তঃসত্ত্বা মহিলারা এই ভাইরাসে আক্রান্ত হলে তার প্রভাব আরও গুরুতর হতে পারে। এর তিনটি বড় কারণ—

প্রতিরোধক্ষমতা কমে যাওয়া: গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ব্যবস্থা কিছুটা নরম হয়ে যায়। ফলে ভাইরাস শরীরে ঢুকলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সংক্রমণের মাত্রা বেড়ে যায়।

ভ্রূণের ক্ষতির সম্ভাবনা: নিপা আক্রান্ত হলে জ্বর বাড়ে, শরীরে অক্সিজেন কমে যায়- যা সরাসরি গর্ভস্থ সন্তানের ওপর প্রভাব ফেলে। এতে অকাল প্রসব বা গর্ভপাতের সম্ভাবনা অনেকটা বেশি বেড়ে যায়।

এনসেফালাইটিসের ঝুঁকি: গর্ভবতী মহিলারা নিপায় আক্রান্ত হলে মস্তিষ্কে প্রদাহ বা এনসেফালাইটিস হওয়ার ঘটনা বেশি দেখা গেছে। এই পরিস্থিতি মা এবং শিশুর জন্যই অত্যন্ত বিপজ্জনক। প্রাণের ঝুঁকিও হতে পারে।

কীভাবে সুরক্ষিত থাকবেন? অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ৫টি সতর্কতার নিয়ম
নিপা ভাইরাসের এখনও কোনও নির্দিষ্ট ভ্যাকসিন বা ওষুধ নেই। তাই গর্ভাবস্থায় প্রতিরোধই সবচেয়ে বড় ভরসা।

ফল খাওয়ার আগে অতিরিক্ত সতর্কতা: ফল অবশ্যই ভালো করে ধুয়ে খাবেন। কোনও দাগ, আঁচড় বা পোকামাকড়ের কামড়ের চিহ্ন থাকলে তা ফেলেই দিন। খোসাযুক্ত ফল যেমন কলা, কমলালেবু- এখন বেশি নিরাপদ।

কাঁচা খেজুরের রস নয়: বাদুড়ের মাধ্যমে নিপা ছড়ানোর প্রধান মাধ্যম এই কাঁচা রস। তাই শীতের এই সময় কাঁচা খেজুরের রস বা তার থেকে তৈরি পানীয় পুরোপুরি এড়িয়ে চলুন।

ভিড় ও হাসপাতাল এড়িয়ে চলা: অপ্রয়োজনে ভিড়ে মধ্যে যাবেন না। চেক-আপের জন্য হাসপাতালে গেলে N95 মাস্ক ব্যবহার করুন এবং নিয়মিত হাত স্যানিটাইজ করুন।

পশুপাখির থেকে দূরে থাকুন: বাদুড় থাকে এমন জায়গা, বা শূকর, গবাদিপশুর সংস্পর্শ- এ সবই ঝুঁকির। তাই এই স্থানগুলো এড়িয়ে চলুন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলা: বাইরে থেকে এলে পোশাক বদলান, স্নান করুন। বাড়িতে কেউ জ্বর-সর্দিতে আক্রান্ত হলে তাকে আলাদা রাখুন।

কখন চিকিৎসকের কাছে যাবেন?
হঠাৎ তীব্র জ্বর, মাথা ধরার ব্যথা, শ্বাসকষ্ট বা অস্বাভাবিক ক্লান্তি- এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি। কারণ গর্ভাবস্থায় শরীরে ছোট ছোট পরিবর্তনও গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত