ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

মাদুরোকে অপহরণে মার্কিন সেনাকে সহযোগিতা করেছিলেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ১২:৪৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ১২:৪৭:০২ অপরাহ্ন
মাদুরোকে অপহরণে মার্কিন সেনাকে সহযোগিতা করেছিলেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত
মাত্র কয়েক ঘণ্টার অভিযানে বিনা রক্তপাতে ভেনেজুয়লার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপরহণ করেছিল মার্কিন বাহিনী। উচ্চ নিরাপত্তাবলয়ে ঘেরা ‘সেফ হাউস’ থেকে মাদুরোকে কী ভাবে তুলে নিল— এই প্রশ্নের উত্তর খুঁজতেই সামনে এসেছে ‘ভেতরের আঁতাঁত’-এর ইঙ্গিত।

সংবাদ সংস্থা রয়টার্স সোমবার জানিয়েছে, অভিযানের কয়েক মাস আগে থেকেই ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ডিয়োসডাডো কাবেয়োর সঙ্গে যোগাযোগ ছিল মার্কিন গোয়েন্দাদের! প্রকাশিত খবরে দাবি, মাদুরোর অবস্থান, নিরাপত্তা বলয় এবং ভেনেজুয়েলা সেনার প্রস্তুতি সম্পর্কে পেন্টাগন ‘আগাম’ এবং ‘নির্ভরযোগ্য তথ্য’ পেয়েছিল। সেই সব তথ্য সরবরাহে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক জনের ‘বিশ্বাসঘাতক’ ভূমিকা ছিল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ ক্ষেত্রে সরাসরি ‘বিশ্বাসঘাতক’ হিসাবে কাবেয়োকে চিহ্নিত না-করা হলেও তাঁর সঙ্গে মার্কিন গোয়েন্দাদের কথা স্পষ্ট উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছিল মার্কিন সেনার কমান্ডো বাহিনী ‘ডেল্টা ফোর্স’। সেই অভিযানের সাঙ্কেতিক নাম ছিল ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’। রাজধানী কারাকাসে হানা দিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তাঁরই প্রাসাদ থেকে সস্ত্রীক অপহরণ করা হয়েছিল। বর্তমানে আমেরিকার জেলে বন্দি রয়েছেন মাদুরো। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন ডেলসি রোড্রিগেস। অন্য দিকে, নিউ ইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদন অনুযায়ী মাদুরোকে অপহরণে রহস্যময় অস্ত্র প্রয়োগ করেছিল মার্কিন বাহিনী। সেই রকমই দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনাকর্মী। মার্কিন বাহিনীর মাত্র ২০ জন সেনার কাছে কী ভাবে মাদুরোর নিরাপত্তায় থাকা বিশাল বাহিনী কাবু হল, অল্প সংখ্যক সেনার সঙ্গে কেন এঁটে উঠতে পারল না মাদুরো-বাহিনী, সেই প্রসঙ্গ তুলতে গিয়ে ‘রহস্যময় অস্ত্রের’ বিষয়টি জানান ভেনেজুয়েলার ওই সেনাকর্মী।

তিনি জানান, ডেল্টা ফোর্সের হামলার কিছু ক্ষণ পরেই জোরালো একটি আওয়াজ শোনা যায়। এতটাই জোরালো যে, মনে হচ্ছিল মাথা ফেটে যাবে। তার পরেই নাক থেকে রক্ত ঝরতে শুরু করে। কারও কারও রক্তবমি শুরু হয়। তার পরেই এক এক করে মাটিতে পড়ে যেতে থাকেন মাদুরোর নিরাপত্তায় থাকা সেনাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ