ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি ​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের আলোচনা সভা ও দোয়া

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৯:০৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৯:০৮:৩৭ অপরাহ্ন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের আলোচনা সভা ও দোয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের আলোচনা সভা ও দোয়া
শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে সোমবার বিকেল ৪টায় ভুবন মোহন পার্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এছাড়া সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, জয়নাল আবদিন শিবলি ও শফিকুল ইসলাম শাফিকসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, সোহেল রানা ও মাইনুল ইসলাম মিন্টুসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন মাসুদুল হক মৃধা, মোমিন, মোহাম্মদ আখতারুল হাসান অপু, হাফিজুর রহমান আপেল, ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রয়, হাসান খান, শাহীন আক্তার সাঈদ, হাসিবুল ইসলাম, সুরজ আলী, আলতাফ হোসেন, মোহন আলী, নুরুন্নবী মুক্তার, মোফাজ্জল হোসেন শুভ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, মুক্তার আলী সাদ্দাম, বিপ্লব রহমান নাঈম, রেজাউর রহমান রবিন, ইফতেখার জিমু, নাজমুস সাকিব নাঈম, নীরব খান তারেক, রুবেল শেখ মেরাজ ও রবিন হোসেন।

আলোচনা সভার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক