ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে

নিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৮:৫৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৮:৫৮:৫১ অপরাহ্ন
নিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার নিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
নওগাঁর নিয়ামতপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দলীয় প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত বহিষ্কার আদেশের  চিঠি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত  সভাপতি ইসাহাক আলী সরকার। 

বহিষ্কৃত দুই নেতা  হলেন উপজেলা বিএনপির  যুব বিষয়ক সম্পাদক মো. মঞ্জুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান। 
বহিষ্কার আদেশের চিঠিতে বলা হয়েছে,  আপনারা নিয়ামতপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত, নীতি ও গঠনতন্ত্র অমান্য করে নওগাঁ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ডা. ছালেক চৌধুরীর পক্ষে, আরেক বহিষ্কৃত নেতা সাদরুল আমিন চৌধুরীর সঙ্গে মোটরসাইকেলযোগে এলাকায় ঘুরে ঘুরে প্রকাশ্যে ভোট প্রচারে অংশগ্রহণ করেছেন-যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও গুরুতর অপরাধ।

চিঠিতে আরও বলা হয়েছে, আপনাদের এই কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং নওগাঁ জেলা বিএনপির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এমতাবস্থায়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার স্বার্থে নওগাঁ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আপনাদের উভয়কে নিজ নিজ পদসহ বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

আজ হতে আপনারা দলের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকবেন। একই সঙ্গে নওগাঁ জেলা বিএনপির আওতাধীন সকল নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আপনাদের সঙ্গে কোনো প্রকার দলীয় যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ