ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তানোরে সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৮:৩৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৮:৩৭:১৩ অপরাহ্ন
তানোরে সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ তানোরে সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ
রাজশাহীর তানোর উপজেলা সমবায় অফিসের আয়োজনে দক্ষ সমবায়ী ও সফল সমবায় সমিতি গঠন এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের হলরুমে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

তানোর উপজেলা সমবায় অফিসার নাদিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে রাজশাহী জেলা সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট ও তানোর উপজেলা সমবায় অফিসের উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা সমবায় অফিসার মোহাম্মদ রবিন ইসলাম।

আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ,জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক ফিরোজুর রহমান,জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক সাজ্জাদ হোসেন,জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক কোর্স পরিচালক রিয়াদ ফায়সাল, প্রশিক্ষন পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক নাসির উদ্দীন, সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী পরিদর্শক রিয়াদ ইসলাম।

প্রশিক্ষণে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সমবায় সমিতি আইন ও বিধিমালা,জমা-খরচ হিসাব হালনাগাদ,অডিট,এজিএম, অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবাসমূহ সম্পর্কে ধারণা, সমবায়ভিত্তিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে উপজেলার ২৫টি সমবায় সমিতির ২৫ জন সমবায়ী অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার