ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন

নির্বাচনে সব বাহিনী মাঠে থাকবে, আতঙ্কের কারণ নেই: রাজশাহী বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৮:২৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৮:২৩:৪৫ অপরাহ্ন
নির্বাচনে সব বাহিনী মাঠে থাকবে, আতঙ্কের কারণ নেই: রাজশাহী বিভাগীয় কমিশনার নির্বাচনে সব বাহিনী মাঠে থাকবে, আতঙ্কের কারণ নেই: রাজশাহী বিভাগীয় কমিশনার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি বলেন, নির্বাচনের সময় সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘নির্বাচন কার্যক্রম সমন্বয়’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

বিভাগীয় কমিশনার বলেন, সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে জনগণও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে বলে তিনি উল্লেখ করেন। সভায় তিনি নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান বিশেষ অতিথির বক্তব্য দেন। এতে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে/পরে একই দিনে জয়পুরহাট সার্কিট হাউজের সম্মেলনকক্ষে একই বিষয়ে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার সভাপতিত্বে আয়োজিত ওই সভায় জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত