ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

মতিহার থানা দক্ষিণ যুবদলের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৭:৪৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৭:৪৭:৩১ অপরাহ্ন
মতিহার থানা দক্ষিণ যুবদলের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ মতিহার থানা দক্ষিণ যুবদলের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ
রাজশাহী মহানগরীর মতিহার থানা দক্ষিণ যুবদলের উদ্যোগে তিন শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে।

গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর মতিহার থানাধীন বিভিন্ন এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। কম্বল ও খাবার বিতরণ কার্যক্রমটি মতিহার থানা দক্ষিণ যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনির সৌজন্যে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। শীতার্ত, দুঃস্থ ও অসহায় মানুষের সহায়তায় যুবদলের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কম্বল ও খাবার বিতরণ অনুষ্ঠানে মতিহার থানা দক্ষিণ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার