ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

রাণীনগর উপজেলা ও ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীতা ঘোষনা

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ১১:৫৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ১১:৫৫:২২ অপরাহ্ন
রাণীনগর উপজেলা ও ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীতা ঘোষনা রাণীনগর উপজেলা ও ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীতা ঘোষনা
আগামী উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষনা করা হয়।

রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: আনজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার আব্দুর রাকিব উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী শামীনুর রহমান শামীমসহ উপজেলা ও আটটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নওগাঁ জেলা জামায়তে ইসলামীর সুরা সদস্য ও রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী আন্নামা বিনতে আকবরকে মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়। 

এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটটি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: আনজির হোসেনকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়। এই তিন পদে প্রার্থীদের নাম ঘোষনা করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার আব্দুর রাকিব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক