ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ভোটার বিবেকবান হলে প্রচারণায় প্রভাবিত হবে না: নূরজাহান বেগম

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৫:২৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৫:২৫:১৩ অপরাহ্ন
ভোটার বিবেকবান হলে প্রচারণায় প্রভাবিত হবে না: নূরজাহান বেগম ভোটার বিবেকবান হলে প্রচারণায় প্রভাবিত হবে না: নূরজাহান বেগম.......
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, কোনো ভোটার যদি বুঝে নেন যে তাকে ‘হ্যাঁ’ ভোট দিতেই হবে, তবে ‘না’ ভোটের যত প্রচারণাই আসুক, সে শেষ পর্যন্ত ‘হ্যাঁ’-তেই ভোট দেবে। কারণ মানুষ বিবেক, বুদ্ধি ও বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নেয়; তোতা পাখির মতো শোনা কথায় সে প্রভাবিত হয় না।

সোমবার সকালে পাবনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গণভোট ২০২৬ বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “আমরা উঠান বৈঠক করেছি, পোস্টার বিলি করেছি, হাজার হাজার লিফলেট দিয়েছি, কিন্তু দিনশেষে ফল কী? যাকে বোঝাতে চাই, তার মতো করেই তাকে বোঝাতে হবে। আমরা যদি নিজেরা বুঝতে পারি, তাহলে অন্যদেরও বোঝাতে পারব।” তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, শিক্ষিত মানুষ হিসেবে যেখানে যাবেন, সেখানেই ভোটারদের যুক্তি দিয়ে বোঝাতে হবে কেন ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন। “আমরা চাই মানুষ বুঝে ভোট দিক, যোগ করেন তিনি।

ভুল তথ্য ও গুজবের প্রসঙ্গ টেনে নূরজাহান বেগম বলেন, যারা দেশকে ক্ষতি করতে চায় তারা এখনও সক্রিয়। তারা ভোটারদের বিভ্রান্ত করতে নানা উল্টো-পাল্টা কথা বলছে, বিসমিল্লাহ বা আল্লাহর নাম চলে যাবে, এমনকি হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ থেকে ইসলাম চলে যাবে, এ ধরনের ভ্রান্তি ছড়াচ্ছে। এসব ভুল ব্যাখ্যা আমাদেরই পরিষ্কার করে ভোটারদের বুঝিয়ে বলতে হবে, বলেন তিনি।

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশি তরুণদের মৃত্যুর প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ গড়ার আশায় অনেকে জায়গা-জমি বিক্রি করে দেশ ছাড়ছে, কিন্তু সেই ভবিষ্যৎ হারিয়ে যাচ্ছে সাগরে। “আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে—কী এমন দেশ বানালাম, যে আমাদের সন্তানদের এখানে ভালোভাবে থাকার সুযোগ হচ্ছে না? এভাবে চলতে থাকলে আমরা খাদের কিনারায় পৌঁছে গেছি,” সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই মাস আমাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। “অনেক তরুণ জীবন দিয়েছে, হাত-পা হারিয়েছে—তাদের স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ গড়া, যেখানে সবাই শান্তিতে থাকবে। সেই স্বপ্ন বাস্তবায়নে আগে আমাদের নিজেদেরই কনভিন্স হতে হবে; তাহলেই অন্যদের বোঝানো সহজ হবে।”

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ রেখে যেতে নিজের অন্তর পরিষ্কার করার আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা।

পাবনা জেলা প্রশাসক ড. সাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান এবং পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে নূরজাহান বেগম পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে ভোটের গাড়ি কার্যক্রম পরিদর্শন করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি