ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ হাম প্রতিরোধে মাঠে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, সচেতনতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের

নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছেন সাবিনারা

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৩:০৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৩:০৪:৫৭ অপরাহ্ন
নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছেন সাবিনারা ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের ব্যাংককে সাফ নারী ফুটসালে বাংলাদেশের আজ (সোমবার) তৃতীয় ম্যাচ ছিল। নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছেন সাবিনারা। গত ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ নারী ফুটসাল দল। 

ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন গোলের সূচনা করেন। এনিয়ে তিন ম্যাচে ৪ গোল করলেন। প্রথম ম্যাচে জোড়া এবং পরের দুই ম্যাচেও একটি করে গোল করেন। আজ ম্যাচের দ্বিতীয় গোল করেন কৃষ্ণা রাণী সরকার। দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে দূর থেকে শটে তিনি নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন। সাবিনা, কৃষ্ণা জাতীয় ফুটবল দলের অপরিহার্য অংশ ছিলেন। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে সৃষ্ট দূরত্বে তারা দলের বাইরে। তাই ফুটসালে ব্যস্ত থাকতে হচ্ছে। 

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ অনেক আক্রমণ করে। নেপালের গোলরক্ষক বাংলাদেশের আক্রমণ সামলাতে ব্যতিব্যস্ত ছিলেন। লিপি আক্তারের নেওয়া জোরালো শট অবশ্য ঠেকাতে পারেননি। ফ্রি কিক থেকে সুমাইয়ার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে দারুণভাবে জোরালো শট নেন লিপি। পরে নেপালের আক্রমণ গোলরক্ষক ঝিলি দারুণ দক্ষতায় ঠেকান। 

বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারায়। পরের ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে। আজ তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শিরোপার সম্ভাবনা প্রবল করল বাংলাদেশ।

সাফ নারী ও পুরুষ ফুটসালে সাত দল অংশগ্রহণ করছে। ৬ ম্যাচ শেষে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল তিন ম্যাচে চার পয়েন্ট পেয়েছে। আগামীকাল তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরশু দিন (বুধবার) সাবিনারাও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত