ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

বাগদান সম্পন্ন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৩:০১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৩:০১:৩৪ অপরাহ্ন
বাগদান সম্পন্ন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। আগামী ২৩ জানুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। গত রোববার আংটি বদলের ছবি শেয়ার করে ভক্তদের এই সুখবর জানান অভিনেত্রী নিজেই। 

বিয়ের ছয় দিন আগে ঘরোয়া আয়োজনে বাগদান সেরে নিলেন এই জুটি। আংটি বদলের পর কেক কেটে আনন্দ উদ্‌যাপন করেন তারা। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, হবু স্বামীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা; আবার মধুমিতার আঙুলেও আংটি পরিয়ে দেন দেবমাল্য। এরপর দুজনেই তারা তাদের হাতের ছবি দেখিয়ে পোজ দেন। ছবির ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘শুধুই আমার’।



আরও পড়ুন
বিয়ের আগে প্রেমিককে নিয়ে ট্যুর মধুমিতার, দিলেন বিশেষ বার্তা
আবারও বিয়ের পিঁড়িতে মধুমিতা, চলছে প্রস্তুতি
এবার সাইকোলজিক্যাল থ্রিলারে মধুমিতা
মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যক্তিগত জীবনে তিনিও মধুমিতার মতো ভ্রমণপছন্দ করেন। ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান হবে। এরপর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনাঅনুষ্ঠিত হবে। বিয়ের দিন দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন বলে জানা গেছে।



অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে এটি। এর আগে মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। তবে কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর দীর্ঘ বিরতি শেষে বন্ধু দেবমাল্যর হাত ধরে নতুন জীবনে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড