ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিনের উপহার চিনেই ফেলে দিয়ে বিমানে উঠেছেন ট্রাম্পের সঙ্গীরা? নষ্ট করেছেন ফোনও! নিরাপত্তায় আর কী কড়াকড়ি ফারাক্কা চুক্তি সম্পাদনেই প্রমাণিত হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল ইয়াবা নিয়ে পালানোর সময় মোটরসাইকেলসহ যুবক আটক নাকবা স্মরণে মার্কিন কংগ্রেসে রাশিদা তালিবের ভাষণ, ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান গঙ্গা চুক্তি কয়েক বছরের জন্য নয়, ‘অনন্তকালের’ জন্য করতে হবে: আইনুন নিশাত প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ফিরলেন হতাশ হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন ফুলবাড়ীতে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ভালোবাসায় সিক্ত তারেক রহমান নিয়ামতপুরে 'জয় বাংলা’ বলে ভুল স্বীকার করলেও মুক্তিযোদ্ধাকে হেনস্তার অভিযোগ ট্রাকের চাকা বদলাতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের রাজশাহীতে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গোদাগাড়ী কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক দেশে আরও কমল সোনার দাম, ভরিতে কত? অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা পবার পাইলট এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১৬ মে নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই গ্রামের পাঁচ নারী দিনমজুর

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:৪৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:৪৬:১৪ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই গ্রামের পাঁচ নারী দিনমজুর ছবি: সংগৃহীত
মাদারীপুরের ঘটকচরে সংঘটিত সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের পাঁচ নারী দিনমজুর নিহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটকচরে সার্বিক পরিবহনের সঙ্গে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ৫ জন পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন- পলাশ বাড়ৈ’র স্ত্রী দুলালী বাড়ৈ (৪২); জয়ন্ত বাড়ৈ’র স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩); প্রকাশ বাড়ৈ’র স্ত্রী আভা বাড়ৈ (৬৫); রঞ্জিত বাড়ৈ’র স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫); পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০)

পাইকেরবাড়ী গ্রামের কলেজ ছাত্রী পান্না বাড়ৈ জানান, রবিবার ভোরে নিহতরা দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান। কাজ শেষে ইজিবাইকে ফেরার পথে ঘটকচরে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই তারা মারা যান।

একই গ্রামের গৃহিনী কাজল বাড়ৈ বলেন, আমাদের এলাকার অনেকেই দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান। গতকাল ভোরে দুলালী, অমিতা, আভা, শেফালী ও কামনা কাজ করতে গিয়ে ফেরার পথে নিহত হয়েছেন। আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবি করছি।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের মরদেহ রাতেই গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে দাহ কার্যক্রম চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার