ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই গ্রামের পাঁচ নারী দিনমজুর

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:৪৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:৪৬:১৪ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই গ্রামের পাঁচ নারী দিনমজুর ছবি: সংগৃহীত
মাদারীপুরের ঘটকচরে সংঘটিত সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের পাঁচ নারী দিনমজুর নিহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটকচরে সার্বিক পরিবহনের সঙ্গে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ৫ জন পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন- পলাশ বাড়ৈ’র স্ত্রী দুলালী বাড়ৈ (৪২); জয়ন্ত বাড়ৈ’র স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩); প্রকাশ বাড়ৈ’র স্ত্রী আভা বাড়ৈ (৬৫); রঞ্জিত বাড়ৈ’র স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫); পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০)

পাইকেরবাড়ী গ্রামের কলেজ ছাত্রী পান্না বাড়ৈ জানান, রবিবার ভোরে নিহতরা দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান। কাজ শেষে ইজিবাইকে ফেরার পথে ঘটকচরে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই তারা মারা যান।

একই গ্রামের গৃহিনী কাজল বাড়ৈ বলেন, আমাদের এলাকার অনেকেই দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান। গতকাল ভোরে দুলালী, অমিতা, আভা, শেফালী ও কামনা কাজ করতে গিয়ে ফেরার পথে নিহত হয়েছেন। আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবি করছি।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের মরদেহ রাতেই গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে দাহ কার্যক্রম চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক