ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

মুন্সীগঞ্জে বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:৪৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:৪৪:০৫ অপরাহ্ন
মুন্সীগঞ্জে বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিজ বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী পলাতক রয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—আমেনা বেগম (৩৫) ও তার ১০ বছর বয়সী মেয়ে মরিয়ম। তারা ওই গ্রামের নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে স্থানীয়রা ঘরের ভেতরে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

নিহত আমেনা বেগমের স্বামী মিজান মিয়া পেশায় একজন দিনমজুর। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর নিহতের স্বামী পলাতক থাকায় তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার কারণ উদঘাটন ও পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার