ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাণীনগরে ছাত্রলীগ নেতাসহ ৫জন গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ১১:৫০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ১১:৫০:৪৭ অপরাহ্ন
রাণীনগরে ছাত্রলীগ নেতাসহ ৫জন গ্রেফতার রাণীনগরে ছাত্রলীগ নেতাসহ ৫জন গ্রেফতার
নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা, ছিনতার মামলার সন্দেহভাজন আসামী,মাদক এবং নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামীসহ ৫জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,মঙ্গলবার বিকেল থেকে রাতভর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় কালীগ্রাম ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি পবিত্র কুমার (২৭) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার পবিত্র কুমার আবাদপুকুর বাজারের প্রদীপ কুমার ঘোষের ছেলে। এছাড়া সড়কে মারধর করে বেধে রেখে মোটরসাইকেল, টাকা ,মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দায়েরকৃত মামলার সন্দেহ ভাজন আসামী পূর্ব বালুভরা গ্রামের রেজাউল কাজীর ছেলে শফিকুল ইসলাম সজিব (৩৫),মাদক মামলার পলাতক আসামী উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আজগর আলীর ছেলে রেজাউল ইসলাম রেজা(৪৫) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় উপজেলার পারইল গুচ্ছ গ্রাম বুড়িপুকুর গ্রামের নুরল ইসলামের ছেলে আল আমিন (২৩) ও আব্দুল বারিক (২৮) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ