ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

প্রতিবেশীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ৫ বছরের ছেলেকে খুন!

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:৩৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:৩৪:৪০ অপরাহ্ন
প্রতিবেশীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ৫ বছরের ছেলেকে খুন! ছবি: সংগৃহীত
নিজের পাঁচ বছর বয়সি ছেলেকে খুনের দায়ে আজীবন কারাদণ্ড! মধ্যপ্রদেশের গোয়ালিয়রে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এমন এক ঘটনায়। অভিযুক্ত জ্যোতি রাঠোরকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে আদালত। ঘটনায় নেপথ্যে রয়েছে পরিবার এবং বিশ্বাসভঙ্গের নির্মম কাহিনি।

ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২৮ এপ্রিল। পুলিশ কনস্টেবল ধ্যান সিং রাঠোরের স্ত্রী জ্যোতির সঙ্গে পাশের বাড়ির যুবক উদয় ইন্দোলিয়ার সম্পর্ক ছিল বলে অভিযোগ। তদন্তে উঠে আসে, জ্যোতির ছেলে পাঁচ বছরের যতীন মায়ের সঙ্গে উদয়কে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এতে ভয় পেয়ে যায় জ্যোতি! ছেলে বাবাকে সব বলে দিলে সম্পর্ক ফাঁস হয়ে যাবে। আর সেই আশঙ্কা থেকেই তিনি ভয়ংকর সিদ্ধান্ত নেন।

পুলিশের দাবি, জ্যোতিই নিজের ছেলেকে দু’তলা বাড়ির ছাদ থেকে নীচে ফেলে দেয়। মারাত্মক জখম অবস্থায় যতীনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়। প্রথমে এটিকে দুর্ঘটনা বলে ধরে নেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল, খেলার সময় ছাদ থেকে পড়ে গিয়েই মারা গেছে শিশুটি।

কিন্তু ১৫ দিন পর পুরো সত্য সামনে আসে। জ্যোতি কান্নায় ভেঙে পড়ে স্বামীর কাছে সব স্বীকার করে। তারপর ধ্যান সন্দেহজনক একাধিক বিষয় খেয়াল করেন। তিনি স্ত্রীর সঙ্গে কথোপকথনের অডিও-ভিডিও রেকর্ড করেন, বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং সব প্রমাণ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

পুলিশ জ্যোতি ও উদয়ের বিরুদ্ধে মামলা করে এবং চার্জশিট জমা দেয়। আদালতে জ্যোতির অপরাধ প্রমাণিত হয়। সিসিটিভি ফুটেজ-সহ একাধিক প্রমাণের ভিত্তিতে তাঁকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, আরেক অভিযুক্ত উদয় ইন্দোলিয়াকে প্রমাণের অভাবে বেকসুর খালাস করে আদালত। বিপক্ষের আইনজীবীও জানান, জ্যোতির বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ছিল, কিন্তু উদয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে তথ্যের ঘাটতি ছিল। থানার আধিকারিক কমল কিশোর জানান, স্বামীর অভিযোগ এবং সিসিটিভি বিশ্লেষণ- দু’টিই সত্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক