ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

শীতে সাইনাসের সমস্যায় কষ্ট পাচ্ছেন, ঘরোয়া প্রতিকারেই বশে রাখুন ব্যথা

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:৩১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:৩১:২৪ অপরাহ্ন
শীতে সাইনাসের সমস্যায় কষ্ট পাচ্ছেন, ঘরোয়া প্রতিকারেই বশে রাখুন ব্যথা ফাইল ফটো
সাইনাস হল চোখের চারপাশে গালে, কপালে এবং নাকের পিছনে ছড়িয়ে থাকা কয়েকটি ফাঁকা অংশ, যার সঙ্গে সরাসরি যোগ রয়েছে নাসাপথের। মূলত নিঃশ্বাস-প্রশ্বাসে সাহায্য করাই সাইনাসের কাজ। এরা এক দিকে যেমন মিউকাস তৈরি করে নিশ্বাস নেওয়ার জায়গাটিকে আর্দ্র রাখে, তেমনই শ্বাসের মাধ্যমে নাকের ভিতরে প্রবিষ্ট হাওয়াকে পরিশ্রুত করতেও সাহায্য করে। মুশকিল হয় তখন, যখন নানা কারণে ওই সাইনাস বা ফাঁকা প্রকোষ্ঠ গুলি ফুলে ওঠে। তখনই নাক বুজে যাওয়া, মাথা যন্ত্রণা, কপাল-চোখ ব্যথা হয়ে থাকা, ক্লান্তিবোধের মতো সমস্যা দেখা দেয়। শীতকালে তা আরও বাড়তে পারে।

হায়দরাবাদের এক নাক-কান-গলার চিকিৎসক চৈতন্য রাও এই সমস্যা থেকে বাঁচার কয়েকটি উপায় বলেছেন। তিনি বলছেন, ‘‘শীতকালে সাইনাসের সমস্যা বেড়ে যাওয়ার যথেষ্ট কারণ ঘটে। বাতাসের আর্দ্রতা কমে যায়, ধুলোবালি বাড়ে, আর তাতেই সাইনাসাইটিস অনেকখানি বেড়ে যায়।’’ যাঁদের এই সমস্যা হয়, তাঁদের কয়েকটি ঘরোয়া সমাধান মানতে বলছেন চিকিৎসক।

১. গরম জলের ভাপ: এটি সাইনাসের জন্য সবচেয়ে কার্যকর ঘরোয়া উপায়। একটি বড় পাত্রে গরম জল নিয়ে মাথায় তোয়ালে দিয়ে ঢেকে ১০-১৫ মিনিট ভাপ নিন। এতে নাকের অভ্যন্তরে জমে থাকা মিউকাস পাতলা হয়ে বেরিয়ে আসবে এবং বন্ধ নাক খুলে যাবে।

২. জল নেতি: হালকা গরম জলে সামান্য নুন মিশিয়ে নাক পরিষ্কার করার পদ্ধতিকে বলা হয় জল নেতি। এই পদ্ধতিতে একটি নাসারন্ধ্র দিয়ে জল প্রবেশ করিয়ে অন্যটি দিয়ে বার করে দিতে হয়। এর জন্য এক বিশেষ ধরনের পাত্রও পাওয়া যায়, যাকে বলা হয় নেতি পট বা নেতি পাত্র। এই পদ্ধতিতে নাক এবং সাইনাসে থাকা ব্যাক্টেরিয়া, মিউকাস বা শ্লেষ্মা, ধুলোবালি এবং অ্যালার্জেন বার হয়ে যায়। ফলে মাথা ব্যথা, নাক বুজে যাওয়ার মতো সমস্যা কমে।

৩. শরীর আর্দ্র রাখা: শীতেও প্রচুর পরিমাণে জল পান করা জরুরি। সম্ভব হলে প্রতি বার গরম জল পান করুন। এ ছাড়া গরম স্যুপ, আদা-চা বা তুলসী দেওয়া চা-ও সাইনাসের ব্যথা কমাতে কার্যকরী। উষ্ণ এবং তরল খাবার নাক এবং সাইনাসে জমা শ্লেষ্মাকে তরল রাখতে সাহায্য করে, ফলে সাইনাসে চাপ কম পড়ে।

৪. গরম সেঁক: একটি পরিষ্কার কাপড় হালকা গরম জলে ভিজিয়ে সেটি নাক, গাল এবং কপালে চেপে ধরুন। এই পদ্ধতিটি সাইনাসের ব্লকেজ দূর করতে অত্যন্ত কার্যকরী।

৫. রুম হিটার: ঘরে যদি রুম হিটার ব্যবহার করেন, তবে বাতাস খুব শুষ্ক হয়ে যায়। এর থেকেও সাইনাসের সমস্যা বাড়তে পারে। সে ক্ষেত্রে ঘরে রুম হিটারের সঙ্গে একটি হিউমিডিফায়ারও ব্যবহার করুন এবং অবশ্যই ঘরে যাতে বাতাস চলাচল করে সে দিকে খেয়াল রাখুন।

৬. মশলাদার খাবার: সাইনাসের সমস্যা থাকলে খাবারে আদা, রসুন, গোলমরিচ, পেঁয়াজ ইত্যাদি বেশি করে ব্যবহার করুন। এই ধরনের মশলায় কিছু প্রাকৃতিক এবং জোরালো ধরনের প্রদাহ নাশক উপাদান থাকে, যা সাইনাসের মতো সমস্যা দূর করতে কার্যকরী।

৭. শোয়ার ধরন: ঘুমোনোর সময় কী ভাবে ঘুমোচ্ছেন, তা-ও প্রভাব ফেলে সাইনাসের ব্যথায়। যদি সাইনাসের সমস্যা থাকে, তবে মাথার নীচে বাড়তি একটি বালিশ রাখুন। সাইনাসের সমস্যায় নাক বুজে গেলে শ্বাস নিতে অসুবিধা হতে পারে। মাথা একটু উঁচুতে থাকলে নাক বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কমে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২