ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বয়স বা ওজন নয়, বন্ধ্যত্বের সবচেয়ে বড় কারণ রোজের এক অভ্যাস!

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:২৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:২৮:০৪ অপরাহ্ন
বয়স বা ওজন নয়, বন্ধ্যত্বের সবচেয়ে বড় কারণ রোজের এক অভ্যাস! ছবি: সংগৃহীত
সন্তান হচ্ছে না। অতএব সমস্যা রয়েছে মেয়েটিরই। কোনও রকম পরীক্ষানিরীক্ষার আগেই এই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে। অথচ বন্ধ্যত্বও উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। এই সমস্যায় মহিলাদের পাশাপাশি ভুগছেন অগণিত পুরুষও। এ ক্ষেত্রে জীবনযাত্রার বয়স ও বাড়তি ওজনকেই দায়ী করা হয় বেশির ভাগ ক্ষেত্রে। তবে আরও একটি বড় কারণ আছে, যা অজান্তেই বন্ধ্যত্বের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে, এমনটাই মনে করছেন চিকিৎসকেরা। রাতে দেরি করে ঘুমোনোর অভ্যাস অনেকেরই আছে। রাত জেগে ওয়েব সিরিজ দেখা, সমাজমাধ্যমে নজর দিতে গিয়ে কখন যে চোখের নিমেষে ভোর হয়ে যায় তা বুঝতেই পারেন না অনেকে। কম ঘুমের ফলে কেবল ক্লান্তি, মাথা ব্যথা কিংবা মনোযোগের অভাব হয় না, বন্ধ্যত্বের পিছনে এই অভ্যাসকেও দায়ী করছেন চিকিৎসকেরা।

স্ত্রীরোগ চিকিৎসক অঞ্জলি কুমারের মতে, কম ঘুম কিন্তু বন্ধ্যত্বের সমস্যা বাড়িয়ে দিতে পারে। চিকিৎসক বলেন, ‘‘ডায়েট, সাপ্লিমেন্ট বা অতিরিক্ত শরীরচর্চা নয়, এই মুহূর্তে বন্ধ্যত্বের সবচেয়ে বড় কারণ হল কম ঘুম। আমরা এমন এক জগতে বাস করছি যেখানে দেরিতে ঘুমোনোটা খুব স্বাভাবিক হয়ে গিয়েছে। গভীর রাত পর্যন্ত মোবাইল ঘাঁটা, রাত জেগে অফিসের কাজ শেষ করা, ওয়েব সিরিজ দেখা— এ সবের কারণে ঘুমের সময়ের কোনও ঠিকই থাকে না। যাঁর যে দিন যখন ইচ্ছে তখন ঘুমোচ্ছেন। কিন্তু শরীর কিন্তু ইচ্ছে অনুযায়ী চলে না। ঋতুস্রাব চক্র, ডিম্বস্ফোটন, প্রজনন ক্ষমতা এবং এমনকি শরীরের ওজনও সার্কাডিয়ান রিদম নামক একটি ২৪ ঘণ্টার অভ্যন্তরীণ ঘড়ির উপর নির্ভর করে চলে। তাই যখন ঘুমোনোর সময় ক্রমাগত পরিবর্তিত হয়, তখন শরীরের হরমোনগুলিও বিভ্রান্ত হয়ে ভারসাম্য হারিয়ে ফেলে।’’

চিকিৎসক শুভম সাহার মতে, ঘুমের সময় লিউটিনাইজিং হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোনের মতো ফার্টিলাইজিং হরমোনের ক্ষরণ হয়। অপর্যাপ্ত বা অনিয়মিত ঘুমের ফলে এই সব হরমোনের ক্ষরণ কমে যায়, ফলে ডিম্বস্ফোটনে বিলম্ব বা তা বন্ধ হয়ে যাওয়া, অনিয়মিত ঋতুস্রাব এবং সন্তানধারণের সমস্যা হতে পারে।

মহিলাদের ক্ষেত্রে: চিকিৎসকের মতে, মহিলাদের অপর্যাপ্ত ঘুম কর্টিসল এবং মেলাটোনিনের মাত্রা পরিবর্তন করে, যা সরাসরি হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অক্ষকে প্রভাবিত করে। এর ফলে অনিয়মিত ডিম্বস্ফোটন, লুটেল ফেজের ত্রুটি, ইস্ট্রোজেন-প্রোজেস্টেরনের ভারসাম্য বিগড়ে যায়, এন্ডোমেট্রিয়ামের গ্রহণ করার ক্ষমতা হ্রাস পেতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে, এই সমস্যাগুলির কারণে ঋতুচক্র অনিয়মিত হয়ে যায়, সন্তারধারণেও সমস্যা শুরু হয়।

পুরুষদের ক্ষেত্রে: অপর্যাপ্ত ঘুমের কারণে পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়, শুক্রাণু উৎপাদন ব্যাহত হয়। শুধু তা-ই নয়, শুক্রাণুর গতিশীলতা ও গঠনের নেতিবাচক পরিবর্তন আসে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩