ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

সেলেনাকে এখনও ভুলতে পারেননি বিবার

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:২২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:২২:৫২ অপরাহ্ন
সেলেনাকে এখনও ভুলতে পারেননি বিবার ছবি: সংগৃহীত
গানের আন্তর্জাতিক মঞ্চ বলে, কবে সম্পর্ক চুকে গিয়েছে! সত্যিই কি কিছুই অবশিষ্ট নেই জাস্টিন বিবার-সেলেনা গোমজের মধ্যে? পুরনো একটি ছবিতে বিবারের ভাললাগার সিলমোহর পড়তেই জল্পনা তুঙ্গে!

অনুরাগীরা সেই পোস্টে ঝাঁপিয়ে পড়েছেন। প্রথমে তাঁরা খুঁটিয়ে দেখেছেন, বিবার যে সমাজমাধ্যমের পাতা থেকে ‘লাইক’ দিয়েছেন, সেটি তাঁর নিজস্ব কি না। সে বিষয়ে নিঃসন্দেহ হতেই আলোচনা শুরু। অনুরাগীরা স্মৃতিতে ডুব দিয়েছেন।

সাল ২০১৬। জাস্টিন তখন ২১। সেই সময়ে সেলিনার সঙ্গে পপ গায়কের গাঢ় প্রেম। জুটিকে ভালবেসে ভক্তেরা ডাকতেন ‘জেলেনা’ বলে। তারই ছায়া পড়েছিল সেই সময়ে তোলা একটি ছবিতে। ঠোঁটে ঠোঁট রেখে তোলা সেই ছবি ঘিরে আলোচনাও হয়েছিল প্রবল। হঠাৎ করেই সেই ছবি ২০২৬, অর্থাৎ ১০ বছর পরে প্রকাশ্যে। ১০ বছর আগের ওই ছবিতে এক অনুরাগী মন্তব্য করেছিলেন, “এই জুটি অমর হোক”! এক দশক পরে সেই মন্তব্যেই ‘লাইক’ বিবারের। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তা হলে দুই শিল্পীর প্রেম কি আজও আছে?

সিলমোহর দেওয়া ভিন্ন বিবার আর কিছুই বলেননি। একই ভাবে নিশ্চুপ সেলেনাও। ফলে, ‘প্রাক্তন’ জুটির অনুভূতি জানার কোনও উপায়ই নেই।

প্রসঙ্গত, সেলেনার সঙ্গে প্রেম ভাঙার দু’বছর পরে হেইলিকে বিয়ে করেন জাস্টিন। তাঁদের সম্পর্ক, দাম্পত্য অনেক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। সম্প্রতি, তাঁদের বিয়ে ভাঙার গুঞ্জনে উত্তাল হয়েছিল সমাজ এবং সংবাদমাধ্যম। যদিও বিচ্ছেদের গুঞ্জনে এখনও সিলমোহর দেননি তারকাদম্পতি। বরং শোনা যায়, তাঁরা এখনও এক ছাদের নীচেই রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক