ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

কাজ ও সম্পর্ক থেকে হঠাৎ অবসর ঘোষণা! নেহা কক্কড়ের

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:১৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:১৮:৫৪ অপরাহ্ন
কাজ ও সম্পর্ক থেকে হঠাৎ অবসর ঘোষণা! নেহা কক্কড়ের ছবি: সংগৃহীত
বিনোদনজগৎ থেকে হঠাৎ অবসর নিচ্ছেন নেহা কক্কড়? গায়িকার ঘোষণায় তেমনই ইঙ্গিত পাচ্ছেন অনুরাগীরা। ঘোষণার পাশাপাশি বিশেষ অনুরোধও করেছেন তিনি। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন নেহা?

কিছু দিন আগেই মুক্তি পায় নেহা ও তাঁর ভাই টনি কক্কড়ের গান ‘ললিপপ’। সেই গান ও গানের দৃশ্যায়নের জন্য কটাক্ষের মুখে পড়েন নেহা। গানটিকে অশালীন ও অভব্য বলেও দাবি করেন অনেকে। সেই জন্যই কি হঠাৎ বিনোদনজগৎ থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন নেহা?

শুধু কাজ থেকেই নয়। নেহা জানান কাজ, দায়িত্ব ও সম্পর্ক থেকেও বিরতি নিচ্ছেন তিনি। বিরতি নিয়ে ফিরবেন কবে বা আদৌ ফিরবেন কি না, তা নিয়ে নিজেও ধোঁয়াশায় রয়েছেন নেহা। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ ও এই মুহূর্তে মাথায় যা যা আসছে তার সব কিছু থেকে এ বার বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না, আর ফিরে আসব কি না। ধন্যবাদ।”

এই পোস্ট থেকেই প্রশ্ন উঠেছে, ব্যক্তিগত জীবনে কি কোনও সমস্যা হয়েছে তাঁর? কেন দায়িত্ব ও সম্পর্ক থেকে দূরে থাকার কথা বলছেন তিনি? নেহা ছবিশিকারিদের উদ্দেশেও একটি অনুরোধ করেছেন। তিনি লেখেন, “ছবিশিকারি ও অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এই সময়ে আমাকে ক্যামেরাবন্দি করবেন না। আশা করছি, আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং এই দুনিয়ায় স্বাধীন ভাবে বাঁচতে দেবেন।” হাতজোড় করা ‘ইমোজি’ দিয়ে নেহা লিখেছেন, “আমার শান্তির জন্য এটুকু অন্তত আপনারা করতে পারেন।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড